এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা জিইয়ে রাখল পাকিস্তান

বার্মিংহ্যাম: চ্যাম্পিয়ন্স ট্রফির বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে হারাল পাকিস্তান। এর ফলে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে টুর্নামেন্টে আশা জিইয়ে রাখল সরফরাজের দল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। এজবাস্টনের ঢিমে গতির উইকেটে পাক পেসার ও স্পিনারদের দাপটে প্রোটিয়াদের ব্যাটিং টপ অর্ডার মাথা তুলে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে ক্রিস মরিস ও কাগিসো রাবাডা ডেভিড মিলারকে সঙ্গ না দিলে এ দিন দক্ষিণ আফ্রিকা হয়তো দু’শোও পেরোত না হয়তো। মিলার একদিকের উইকেট কামড়ে পড়ে থাকেন। তাঁর কেরিয়ারের সবচেয়ে মন্থর অর্ধশতরান করেন তিনি। ৮৩ বলে অর্ধশতরান করেন তিনি। শেষপর্যন্ত ৭৫ রানে অপরাজিত ছিলেন মিলার। তাঁর ইনিংসে রয়েছে মাত্র চারটি বাউন্ডারি। ক্রিস মরিসের সঙ্গে মিলারের সপ্তম উইকেটে ৪৭ রান ও রাবাদার সঙ্গে অষ্টম উইকেটে ৪৮ রানের পার্টনারশিপে ভর করে কোনওরকমে ৮ উইকেটে ২১৯ রান করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম দুই উইকেট নেন। অন্যদিকে, পেসার হাসান আলি (১৮ রানে ৩ উইকেট) প্রোটিয়াদের মিডল অর্ডার ভেঙে দেন। পেসার মহম্মদ আমির ও জুনেইদ খান (৫৩ রানে ২ উইকেট) দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ওপর চাপ বজায় রাখেন। রান তাড়া করতে নেমে শুরুতে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ২০ ওভারে ৭৬-২ হয়ে যায়। দুই ওপেনারই ফিরে যান ৪১ রানের মধ্যে। এরপর ২৭ ওভারে পাকিস্তানের রান যখন ৩ উইকেটে ১১৯, তখন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুযায়ী, পাকিস্তান ১৯ রানে এগিয়ে ছিল। এরপর খেলা না হওয়ায় পাকিস্তানই জিতল। এই জয়ের পর গ্রুপ বি থেকে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল পাকিস্তান।

সেরা শিরোনাম

India vs England: বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন দুই তারকা, মরণ-বাঁচন ম্যাচে দুশ্চিন্তায় ক্রিকেটপ্রেমীরা
France vs Morocco: ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
ফরাসি যুদ্ধের আগে বড় ধাক্কা খেল মরক্কো, ছিটকে গেলেন তারকা, উদ্বেগে ফ্রান্স শিবিরও
IND vs ENG: সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
সঞ্জু স্যামসনের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
India vs England T20: ১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?
১৪ বছরে কখনও হয়নি, আজ ইংরেজদের বিরুদ্ধে মান বাঁচানোর লড়াই ভারতের, পারবেন শ্রেয়সরা?

ভিডিও

BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget