এক্সপ্লোর

পাকিস্তানের বিরাট কোহলি? কোচ মিকি আর্থারের তুলনার জবাব বাবর আজমের

মুম্বই: বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন। তিন ফর্ম্যাটের ক্রিকেটেই ব্যাট হাতে তাঁর দাপট সারা বিশ্বেই ক্রিকেট অনুরাগীদের মুগ্ধ করেছে। ক্রিকেটের কিংবদন্তী ব্যাটসম্যানদের সঙ্গেও তাঁর তুলনা করা হচ্ছে। সম্প্রতি পাক ক্রিকেটার বাবর আজমের ব্যাটিং দক্ষতার জন্য তাঁকে কোহলির সঙ্গে তুলনা করেন পাকিস্তান দলের কোচ মিকি আর্থার। ব্যাটিং দক্ষতা ও ধারাবাহিকতার কথা মাথায় রেখে আজমের সঙ্গে কোহলির তুলনা করেন আর্থার। এ ধরনের তুলনায় কিছুটা অস্বস্তিতে আজম। ২৩ বছরের এই ব্যাটসম্যান বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের সঙ্গে নিজের তুলনায় একেবারেই নারাজ। আজম বলেছেন, কোচ আমার সঙ্গে এক বড় খেলোয়াড়ের তুলনা করেছেন। এরকম তুলনা করা উচিত নয়। কিন্তু এটা সম্পূর্ণভাবে কোচের মতামত। হয়ত কেরিয়ারের শুরুতে আমার পরিসংখ্যান কোহলির মতো। কিন্তু কোহলি বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। আমিও সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তানের হয়ে ভালো খেলতে চাই। পাক দলের সহ অধিনায়ক জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে অনুসরণ করতেন তিনি। অনুশীলনের সময় ডিভিলিয়ার্সের মতো শট খেলার চেষ্টা করতেন। আজম বলেছেন, কেরিয়ারের শুরুতে ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখতে খুব ভালো লাগত। তাঁকে অনুসরণ করতাম। তাঁর অনুকরণও করেছি। নেটে ডিভিলিয়ার্সের মতো কয়েকটা শট অনন্ত খেলার চেষ্টা করতাম। এখন আমি কোহলি ও হাসিম আমলা এবং সেই সঙ্গে ডিভিলিয়ার্সকে অনুসরণ করি। উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও কোহলির সঙ্গে আজমের তুলনা করা হয়েছে। তবে এ ধরনের তুলনায় যেতে তিনি নারাজ। আজম জানিয়েছেন, দলকে নয়া উচ্চতায় পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। তিনি বলেছেন,আমি আলাদা, কোহলি আলাদা। পাকিস্তানের হয়ে ভালো খেলাটাই আমার লক্ষ্য।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RCB IPL Champion: অতীতের বিভীষিকা স্মৃতি এখনও টাটকা, বিজয় শোভাযাত্রার বিষয়ে কী সিদ্ধান্ত নিল আরসিবি?
অতীতের বিভীষিকা স্মৃতি এখনও টাটকা, বিজয় শোভাযাত্রার বিষয়ে কী সিদ্ধান্ত নিল আরসিবি?
Virat Kohli: ইয়ো ইয়ো টেস্টে কোহলিকে 'বিরাট' চ্যালেঞ্জ, কে দিলেন?
ইয়ো ইয়ো টেস্টে কোহলিকে 'বিরাট' চ্যালেঞ্জ, কে দিলেন?
RCB IPL Champion: 'অন্যায় হয়েছে...', আরসিবি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পরেই বিস্ফোরক কর্ণাটকের হবু মুখ্যমন্ত্রী
'অন্যায় হয়েছে...', আরসিবি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পরেই বিস্ফোরক কর্ণাটকের হবু মুখ্যমন্ত্রী
Vaibhav Sooryavanshi: 'কত গ্লাস দুধ খাও?', মজাদার উত্তরে কী বলল বৈভব?
'কত গ্লাস দুধ খাও?', মজাদার উত্তরে কী বলল বৈভব?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget