এক্সপ্লোর

Mohammed Shami : 'শামির সঙ্গে কথা বলুন', গম্ভীরের উদ্দেশে কেন এই বার্তা টিম ইন্ডিয়ার বিদায়ী বোলিং কোচের ?

India Cricket Team: কয়েকজন এমন সিনিয়র ক্রিকেটার রয়েছেন যাঁরা এখনও টি২০ ফর্ম্যাট থেকে নিজেদের সরিয়ে নেননি

নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেট দলকে কোচিংয়ের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসতে চলেছে একাধিক বিষয়। তার মধ্যে রয়েছে দলে যেসব বর্ষীয়ান খেলোয়াড় রয়েছেন তাঁদের ভবিষ্যৎ কীভাবে এগোবে তা নিয়ে পরিকল্পনা। এই পরিস্থিতির গৌতম গম্ভীর কীভাবে সামাল দেন তা বলবে সময়। টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ থেকে একে একে অবসর ঘোষণা করে দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটাররা। তরুণ ব্রিগেডের জন্য সময়মতো জায়গা করে দিয়েছেন তাঁরা, এমনই বলছে ক্রিকেট মহল। তবে, কয়েকজন এমন সিনিয়র ক্রিকেটার রয়েছেন যাঁরা এখনও টি২০ ফর্ম্যাট থেকে নিজেদের সরিয়ে নেননি। এমনই একজন খেলোয়াড় হলেন মহম্মদ শামি। ভারতের এই জোরে বোলার এখনও তিন ফর্ম্যাটেই রয়েছেন। যদিও টি২০-তে সাম্প্রতিককালে তিনি শীর্ষ পছন্দের তালিকায় নেই। এই পরিস্থিতিতে ভারতের বিদায়ী বোলিং কোচ পারস মামব্রে গৌতম গম্ভীর ও তাঁর সাপোর্ট স্টাফদের (এখনও ঠিক হয়নি) উদ্দেশে বার্তা পাঠিয়ে রেখেছেন। তিনি বলেছেন, বেশি দেরি না করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শামির সঙ্গে কথা বলতে। 

হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদকাল কেমন ছিল তা নিয়ে দ্য টেলিগ্রাফ অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামব্রে বলেন, "স্টাফদের শামির সঙ্গে কথা বলে জানতে চাওয়া উচিত তিনি কী করতে চান। উনি আর এখন তরুণ নেই। কাজেই কোথায় এখন উনি ফিট করবেন ? তাছাড়া আর কতদিন খেলতে চাইছেন। কীভাবে ওঁকে স্মার্টলি ব্যবহার করা যায় ? আমি নিশ্চিত, গৌতির (গৌতম গম্ভীর) সঙ্গে যে-ই আসুন, তিনি শামির বাকি সেরাটা ঠিক বের করে আনবেন।"  

গত এক বছর ধরে চোট নিয়ে লড়াই করছেন শামি। গত বছর শেষ হওয়া একদিনের বিশ্বকাপেও তিনিই সেরা ভারতীয় বোলার ছিলেন। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের পর আর তিনি খেলেননি। মামব্রে বলছেন, "যদি এখন টেস্টে নজর দেওয়া হয়, তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য ওঁকে ঠিক করে রাখতে হবে। যদিও শামি কী চান এবং তাঁর শারীরিক অবস্থা কীরকম তার উপর সবটা নির্ভর করছে। কিন্তু হ্যাঁ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার আগে তাঁকে কিছুটা খেলতে হবে। কারণ, দীর্ঘদিন মাঠের বাইরে আছেন শামি।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget