এক্সপ্লোর

Manu Bhaker: অল্পের জন্য পদক মিস, প্যারিস অলিম্পিক্সে ২৫ মিটার পিস্তল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করলেন মনু

Paris Olympics 2024: শনিবার দুপুর ১টা থেকে শুরু হওয়ার কথা ছিল মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনাল। গোটা দেশ এখন থেকেই সেই ইভেন্ট নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল।

প্যারিস: অলিম্পিক্সে আরও একটি পদক জয়ের সম্ভাবনা ছিল। ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে উঠেছিলেন গতকাল। কিন্তু অষ্টম সিরিজের শেষে ২৮ স্কোর করে চতুর্থ স্থানে শেষ করলেন মনু ভাকের। অল্পের জন্য পদক জেতা হল না। পদকের হ্যাটট্রিক অল্পের জন্য হল না। প্রথম সিরিজের শেষ ৬ নম্বরে ছিলেন মনু। দ্বিতীয় সিরিজে ৪টি হিট করেছিলেন মনু। একটি মিস করেছিলেন। তৃতীয় সিরিজের শেষে তালিকায় দুই নম্বরে উঠে এসেছিলেন মনু ভাকের। পঞ্চম সিরিজের শেষে পাঁচটিই হিট করেন মনু। সাতটি সিরিজের পর ২ নম্বর পজিশনে ছিলেন মনু ২৮ স্কোর করে। কিন্তু শেষ দুটো সিরিজে একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি তিনি। 

মূলত কোরিয়া, ফ্রান্স ও হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই ছিল মনুর। একটা সময় দ্বিতীয় স্থানেও ছিলেন মনু। দক্ষিণ কোরিয়ার জিন ইয়াংয়কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলছিলেন ঝাজ্জরের তরুণী। কিন্তু হঠাৎ করেই সপ্তম সিরিজে ভাল পারফর্ম না করতে পারার খেসারত দিতে হল তাঁকে। তৃতীয় ও চতুর্থ স্থানের এলিমিনেশন শ্যুট অফে দুটো হিট মিস করায় চতুর্থ স্থানে নেমে যান তিনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sports Authority of India (@media.iccsai)

ফাইনালে মোট ৩৭ স্কোর করে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়াং। ২১ বছরের এই শ্যুটার হত কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন। সম পয়েন্ট পেয়েই রুপো জেতেন ফ্রান্সের ক্যামেলি জেদ্রেস্কি। ৩১ স্কোর করে ব্রোঞ্জ জেতেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর। 

দুটো পদক নিয়েই দেশে ফিরছেন মনু। টোকিওতে তো বন্দুকই ধোঁকা দিয়েছিল। অথচ প্যারিসে একেবারে জোড়া পদক। যদিও ২৫ মিটার পিস্তল ইভেন্টেও পদকের বিষয়ে আশাবাদী ছিলেন। বিশেষ করে কোয়ালিফিকেশন রাউন্ডে দ্বিতীয় স্থানে শেষ করার পর। কিন্তু তা হল না। খেলার পর জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে মনু বলেন, ''সবকিছুর একটা পরের ধাপ থাকে। কোনও কিছুই থেমে থাকে না। আমি এটা নিয়ে আর ভাবছি না। পরের লক্ষ্য নিয়ে ভাবব। আগামীবার নিজেকে আরও প্রস্তুত করে নিয়ে আসব। নিজের সেরাটা দিয়ে পদক জেতার চেষ্টা করব।'' উল্লেখ্য, ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন মনু ভাকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget