এক্সপ্লোর

Manu Bhaker: দেবীপক্ষে কলকাতায় অলিম্পিক্স পদকজয়ী, শ্রীভূমির দুর্গাপুজোতে চমক মনু ভাকের

Manu Bhaker On : বিমানবন্দরে নামার পরই সেখান থেকে সুজিত বসুর সঙ্গে দেখা করে ক্লাবের পুজো দেখতে চলে আসবেন প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী।

কলকাতা: দুর্গাপুজোয় (Durgapuja 2024) শহরে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী। কলকাতায় আসছেন মনু ভাকের (Manu Bhaker)। আগামী শনিবার ৫ অক্টোবর কলকাতায় একদিনের সফরে আসবে মনু (Manu Bhaker)। এখানেই সুজিত বসুর (Sujit Basu) শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Shreebhumi Sporting Club) দুর্গাপুজোয় প্রধান অতিথি হিসেবে আসার কথা মনুর। বিমানবন্দরে নামার পরই সেখান থেকে সুজিত বসুর সঙ্গে দেখা করে ক্লাবের পুজো দেখতে চলে আসবেন প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী। ক্লাবের ক্রীড়াবিদদের সঙ্গে দেখাও করার কথা মনু। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে মনুকে সংবর্ধিত করা হবে। মনু নিজেও জানিয়েছেন তিনি কলকাতায় দুর্গাপুজোর অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়ায় অত্যন্ত খুশি ও সম্মানিত বোধ করছেন। 

প্যারিসে অনন্য কীর্তির পর বেড়েছে মনুর ব্যাঙ্ক ব্যালেন্স, বেড়েছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ থেকে জনপ্রিয়তা, সবই। তিনি দেশের অন্যতম বড় আইকন এখন। তবে এতকিছুর পরেও ব্যক্তিগতভাবে মনু কিন্তু বদলাননি। সোশ্যাল মিডিয়ায় মনু জানান অলিম্পিক্স পদক জয়ের পর তাঁর জীবনে কিছুই বদলায়নি। পাশাপাশি তিনি এও জানান যে তিনি শীঘ্রই অনুশীলনে ফিরবেন। তিনি লেখেন, 'যারা আমায় জিজ্ঞেস করছেন যে পদক জয়ের পর আমার জীবনে কী বদলেছে, তাদের জানাতে চাই যে কিছ্ছু বদলায়নি। আমি সেই একই মনু ভাকের রয়েছি এবং বর্তমানে নিজের ছুটি উপভোগ করছি। আমি নভেম্বরে আবার শ্যুটিংয়ে ফিরব এবং আবার অনুশীলনও চালু করব। আপানাদের ভালবাসা ও মনোযোগের জন্য অনেক ধন্যবাদ।' 

প্যারিস অলিম্পিক্সে অনবদ্য় সাফল্যের পরেও মনু কিন্তু সমালোচনায় বিদ্ধ হয়েছেন। তবে তরুণী কিন্তু কোনদিনই ছেড়ে দেওয়ার পাত্রী নন। তাঁকে দিনকয়েক আগেও সোশ্যাল মিডিয়া ট্রোলদের শিকার হতে হয়েছিল। তিনি সর্বত্র নিজের অলিম্পিক্স পদক পরেই যাচ্ছেন, এই খোঁচা শুনতে হয়েছিল। তবে সেক্ষেত্রেও মনু কিন্তু যোগ্য জবাব দিয়েছিলেন।

কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়ায় মনু লেখেন, 'আমি প্যারিস অলিম্পিক্স ২০২৪ সালে যে দুইটি পদক জিতেছি, সেটা গোটা দেশের। যখনই আমায় কোনও ইভেন্টে ডাকা হয় এবং আমার পদকগুলি দেখানোর জন্য অনুরোধ করা হয়, তখন কিন্তু স্বইচ্ছায় অত্য়ন্ত গর্বের সঙ্গেই আমি সেটা করে থাকি। আমি এভাবেই আমার স্বপ্নের সফরটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।'

আরও পড়ুন: ভারতসফরে 'ইউনিভার্সাল বস', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন গেল

সেরা শিরোনাম

IND vs NZ Live: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget