এক্সপ্লোর

Paris Paralympics 2024: তিরন্দাজিতে সোনা জিতে ইতিহাস গড়লেন হরবিন্দর, প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী

Harvinder Singh: প্যারা আর্চারিতে এটাই ভারতের প্রথম পদক। সেদিক থেকে দেখতে গেলে ঐতিহাসিক মুহূর্ত উপহার দিলেন হরবিন্দর।

প্যারিস: অলিম্পিক্সে পদকের আশা জাগিয়েও হতাশ করেছিলেন ভারতীয় তিরন্দাজরা। তবে প্যারালিম্পিক্সে সেই আক্ষেপ কিছুটা মিটল। সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের হরবিন্দর সিংহ (Harvinder Singh)। প্যারা আর্চারিতে এটাই ভারতের প্রথম পদক। সেদিক থেকে দেখতে গেলে ঐতিহাসিক মুহূর্ত উপহার দিলেন হরবিন্দর।

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত বিভাগের রিকার্ভ ওপেন ফাইনালে পোলিশ তিরন্দাজ লুকাস সিজ়েককে ৬-০ ব্যবধানে হারান হরবিন্দর। তিনটি সেটে তিনি জেতেন ২৮-২৪, ২৮-২৭ ও ২৯-২৫ পয়েন্টে। এটা হরবিন্দরের পরপর দুই প্যারালিম্পিক্সে পদক জয়। টোকিওতে তিন বছর আগে ব্রোঞ্জ জিতেও তিনি মাইলফলক তৈরি করেছিলেন। ভারতের প্রথম কোনও প্যারা তিরন্দাজ হিসাবে পোডিয়ামে জায়গা করে নিয়েছিলেন হরবিন্দর।

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত বিভাগের রিকার্ভ ওপেন সেমিফাইনালে ইরানের মহম্মদ রেজা আরাব আমেরির বিরুদ্ধে ১-৩ পিছিয়ে থাকা অবস্থায় ৭-৩ ব্য়বধানে জেতেন হরবিন্দর। সব মিলিয়ে সেমিফাইনালে ম্য়াচে ২৫-২৬, ২৭-২৭, ২৭-২৫, ২৬-২৪ ও ২৬-২৫ ব্যবধানে জেতেন হরবিন্দর।

চলতি প্যারিস প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে এটা ভারতের দ্বিতীয় পদক। এর আগে মিক্সড টিম কম্পাউন্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের শীতল দেবী ও রাকেশ কুমার জুটি।

হরবিন্দরকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, 'প্যারা আর্চারিতে দারুণ একটা স্পেশ্যাল সোনা। প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত বিভাগের রিকার্ভ ওপেন ফাইনালে সোনা জেতার জন্য অনেক অভিনন্দন। গোটা দেশ আপ্লুত।'

 

হরবিন্দর পদক জেতায় সব মিলিয়ে প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা দাঁড়াল ২২টি। যার মধ্যে রয়েছে চারটি সোনা, আটটি রুপো ও ১০টি ব্রোঞ্জ। এর আগে টোকিও প্যারালিম্পিক্সে ১৯টি পদক জিতেছিল ভারত। সেটাই ছিল প্যারালিম্পিক্সে ভারতের সেরা পারফরম্যান্স। এবার সেই কীর্তি ছাপিয়ে গেল ভারত।                  

আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget