এক্সপ্লোর

Yogesh Kathuniya: পরপর দুই প্যারালিম্পিক্সে রুপো, ডিসকাস থ্রোয়ে নজির গড়লেন ভারতের যোগেশ

Paris Paralympics 2024: পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ ৫৬ ইভেন্টে মরশুমের সেরা পারফরম্যান্স করে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া। সোমবার প্যারিসে ২৯ বছরের অ্যাথলিট ৪২.২২ মিটার দূরত্ব অতিক্রম করেন।

প্যারিস: পরপর দুই প্যারালিম্পিক্সে (Paralympic Games) দুই পদক। নজির গড়লেন ভারতের যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)। টোকিওর পর প্যারিস প্যারালিম্পিক্সেও ডিসকাস থ্রোয়ে পদক জিতলেন ভারতীয় অ্যাথলিট। 

পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ ৫৬ ইভেন্টে মরশুমের সেরা পারফরম্যান্স করে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া। সোমবার প্যারিসে ২৯ বছরের অ্যাথলিট ৪২.২২ মিটার দূরত্ব অতিক্রম করেন। প্রথম প্রয়াসেই তিনি এই দূরত্ব অতিক্রম করেন। সেটাই তাঁর সেরা থ্রো। তিন বছর আগে টোকিও প্যারালিম্পিক্সেও রুপো জিতেছিলেন যোগেশ। প্যারিসেও পেলেন রুপো।

যোগেশের বিভাগে সোনা জিতেছেন ব্রাজিলের ক্লডিনি বাতিস্তা দস স্যান্তোস (Claudiney Batistados Santos)। প্যারালিম্পিক্সে পুরুষদের ডিসকাস থ্রোয়েল সোনা জয়ের হ্যাটট্রিক হল বাতিস্তার। পঞ্চম প্রয়াসে ৪৬.৮৬ মিটার দূরত্ব অতিক্রম করে প্যারিলিম্পিক্সে নতুন রেকর্ডও গড়লেন তিনি। ৪১.৩২ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতেছেন গ্রিসের কনস্ট্যান্টিনোস জুনিস (Konstantinos Tzounis)।

বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের বসে ডিসকাস থ্রো করার ইভেন্ট এফ ৫৬ বিভাগ। যাঁদের কোনও অঙ্গচ্ছেদ হয়েছিল বা মেরুদণ্ডে চোট রয়েছে, তাঁরা এই বিভাগে অংশ নিতে পারেন। 

যোগেশকে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। সোশ্যাল মিডিয়ায় তারা লিখেছে, 'সাহসী মানসিকতার পরিচয় দিয়েছেন। দুইয়ে দুই যোগেশ কাঠুনিয়ার। ধারাবাহিকতা আপনার নামেই রয়েছে।' কিরেণ রিজিজু থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব অভিনন্দন জানিয়েছেন যোগেশকে।           

 

 

আরও পড়ুন: প্রয়াত বিশ্বকাপজয়ী ক্রিকেটারের স্ত্রী, মন খারাপের খবর দিলেন মুখ্য়মন্ত্রী মমতা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget