এক্সপ্লোর

Pat Cummins: দাপট দেখে কিংবদন্তি লিলিও বলেছিলেন, একার হাতে ছারখার করে দিচ্ছে

The Ashes: দু'বছর আগের অ্যাশেজে ২৯টি উইকেট নিয়েছিলেন কামিন্স। ৫ টেস্টের ১০ ইনিংসে বল করে কোনও ইনিংসেই ৫ উইকেট পাননি। কামিন্স ভেঙে দিয়েছিলেন ৪২ বছরের পুরনো রেকর্ড।

সিডনি: একার হাতে সিরিজের মোড় ঘুরিয়ে দেওয়ার নজির ক্রিকেটবিশ্বে ভুরি ভুরি রয়েছে। তবু, সিরিজের নাম যদি হয় অ্যাশেজ আর কীর্তিমান যদি ভেঙে দেন চার দশকের রেকর্ড, তাহলে নজিরের ভিড়েও তা অনন্য হয়ে থাকে, বলাই বাহুল্য।

ঠিক যেমনটা হয়েছিল ২ বছর আগে। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজে (The Ashes)। যে সিরিজকে সম্মানের যুদ্ধ মনে করা হয়। প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ থাকে অনেকটা ভারত-পাকিস্তান দ্বৈরথের মতোই।

২০১৯ সালের অ্যাশেজের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। ভেঙে দিয়েছিলেন ৪২ বছরের রেকর্ড। কীভাবে?

দু'বছর আগের অ্যাশেজে ২৯টি উইকেট নিয়েছিলেন কামিন্স। ৫ টেস্টের ১০ ইনিংসে বল করে কোনও ইনিংসেই ৫ উইকেট পাননি। কামিন্স ভেঙে দিয়েছিলেন ৪২ বছরের পুরনো রেকর্ড। যে রেকর্ড ছিল ওয়েন ক্লার্কের। অ্যাশেজে কোনও ইনিংসে ৫ উইকেট না পেয়েও সর্বোচ্চ উইকেট সংগ্রহের রেকর্ড ছিল ক্লার্কের। কামিন্স সেই কীর্তি ভেঙে নতুন নজির গড়েছিলেন। তাঁর গড় ছিল ১৯.৬৩। অর্থাৎ, উইকেট পিছু খরচ করেছিলেন মাত্র ১৯.৬৩ রান।

অ্যাশেজে ১০ ইনিংসে ২১১ ওভার বল করে আরও একটি রেকর্ড ভেঙে দিয়েছিলেন কামিন্স। অ্যাশেজে সবচেয়ে বেশি ওভার বল করার নজির ছিল কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার। ২০০৬-০৭ অ্যাশেজে ২০৯.১ ওভার বল করেছিলেন ডানহাতি পেসার। যে রেকর্ড আগের অ্যাশেজে ভেঙে দেন কামিন্স। মোট ২১১ ওভার বলে করে ফিটনেসের এক নতুন নিদর্শন তৈরি করেন।

গতি আর বৈচিত্রের মিশেলে ইংরেজ ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন কামিন্স। ২০১৯ সালের অ্যাশেজে তাঁর দাপট দেখে কিংবদন্তি ডেনিস লিলি পর্যন্ত বলেছিলেন, একার হাতে ইংরেজ ব্যাটিংকে বারবার ছারখার করে দিচ্ছে প্যাট।

আগামী অ্যাশেজে কামিন্সের কাঁধে গুরুদায়িত্ব। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে নেতৃত্ব খুইয়েছেন টিম পেইন। তাঁর পরিবর্তে অ্যাশেজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন কামিন্স। এই প্রথম কোনও পেসার অস্ট্রেলিয়ার টেস্ট দলের পূর্ণ সময়ের অধিনায়ক নির্বাচিত হয়েছেন।

* অ্যাশেজ সিরিজ শুরু ৮ ডিসেম্বর, ম্যাচের সরাসরি সম্প্রচার সোনি সিক্স, সোনি টেন থ্রি ও সোনি টেন ফোর চ্যানেলে।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের
Adhir Ranjan Chowdhury :
Haroa News : হাড়োয়ায় পাচারের মুখে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার, ট্রাকসহ গ্রেফতার ২ | ABP Ananda
Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget