এক্সপ্লোর

PBKS vs RR Preview: মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি পাঞ্জাব-রাজস্থান, কখন, কোথায় দেখবেন খেলা?

PBKS vs RR: আইপিএলে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস ২৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচগুলির মধ্যে রাজস্থান ১৪টি ম্যাচে জয় পেয়েছে, সেখানে পাঞ্জাব কিংস ১১টি ম্যাচ জিতেছে।

ধর্মশালা: আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্বের লড়াই একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখনও পর্যন্ত কেবলমাত্র গুজরাত টাইটান্সই (Gujarat Titans) প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। অপরদিরকে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। এই তিন দল বাদে প্লে-অফের তিন জায়গা দখলের লড়াইয়ে এখনও সাতটি দল রয়েছে। আজ মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস (PBKS vs RR)।

রাজস্থান (Rajasthan Royals) ও পাঞ্জাব (Punjab Kings) দুই দলের দখলেই ১৩ ম্যাচে আপাতত ১২ পয়েন্ট রয়েছে। আজকের এই ম্যাচে যে দল পরাজিত হবে সেই দল প্লে-অফের লড়াই থেকে অবধারিতভাবেই ছিটকে যাবে।অবশ্য জিতলেও যে প্লে-অফে পৌঁছনো পাকা, তেমনটা নয়, তবে জয়ী দলের প্লে-অফে পৌঁছনোর আশা টিকে থাকবে।

কাদের ম্যাচ

রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস আজ একে অপরের মুখোমুখি হবে।

কোথায় ম্যাচ

এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা।

কখন খেলা

ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০, টস হবে তাঁর আধ ঘণ্টা আগে অর্থাৎ ৭টায়।

কোথায় দেখবেন

টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্মার্ট ফোনে জিও সিনেমায় দেখা যাবে ম্যাচ।

হেড-টু-হেড

এখনও পর্যন্ত আইপিএলে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস ২৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচগুলির মধ্যে রাজস্থান ১৪টি ম্যাচে জয় পেয়েছে, সেখানে পাঞ্জাব কিংস ১১টি ম্যাচ জিতেছে। অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রাজস্থান রয়্যালসই। তবে এ মরসুমে দুই দলের প্রথম সাক্ষাতে পাঞ্জাব কিংস রাজস্থান রয়্যালসকে পরাজিত করে।  

পিচ পরিস্থিতি

হিমাচল প্রদেশের স্টেডিয়ামে বরাবরই ব্যাটাররা সুবিধা পায়। আজকের ম্যাচেও লড়াই করার জন্য দু'শোর আশেপাশে রান করতেই হবে প্রথমে ব্যাট করা দলকে। যেহেতু রাতের দিকে শিশিরের প্রভাব বাড়তে পারে, তাই টস জিতে দুই দলের অধিনায়কই প্রথমে বল করার সিদ্ধান্ত নিতে পারেন।

পরিবেশ

আজ রাতে ধর্মশালার পরিবেশ ক্রিকেটের জন্য একেবারেই আদর্শ থাকার সম্ভাবনা। ম্যাচ চলাকালীন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস রয়েছে।

চোট আঘাত

দুই দলের কোনও তারকারই চোট আঘাতের তেমন কোনও সমস্যা নেই। তবে ম্যাচে রাজস্থান নিজেদের একাদশে বদল ঘটাতে পারে। সুইং সহায়ক পরিবেশে অ্যাডাম জাম্পার বদলে ট্রেন্ট বোল্ট দলে সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: নতুন কাজের সুযোগ আসতে পারে কাদের ? কেমন যাবে আজকের দিন ?

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget