এক্সপ্লোর

Sachin Corona positive: সারা বিশ্বকে জানানোর কী দরকার? সচিনের করোনা আক্রান্ত হওয়ার দিনেই ট্যুইট পিটারসেনের

Kevin Pietersen creates controversy: শনিবার ট্যুইট করে সচিন জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

নয়াদিল্লি: সচিন তেন্ডুলকর করোনা আক্রান্ত হওয়ার দিনেই একটি ট্যুইট করে বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তিনি ট্যুইটে লেখেন, ‘আমাকে কেউ দয়া করে বলুন, সারা বিশ্বের সামনে ঘোষণা করার কী দরকার যে আপনি করোনা আক্রান্ত?’ জবাবে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ লেখেন, ‘আজকেই তোমার এই কথাটা মনে হল? আগে কখনও এটা ভাবোনি?’ এরপর পিটারসেন লেখেন, তিনি সচিনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানতেন না। সচিনের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

">

পরে অন্য একটি ট্যুইটে পিটারসেন লেখেন, ‘আমি খুব সাধারণ ও নিরীহ প্রশ্ন করেছিলাম, কেন অনেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করেন, তাঁরা করোনা আক্রান্ত। উত্তর হল, আশেপাশে থাকা মানুষজনকে জানানো যে যাঁরা সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। এটা বেশ যুক্তিসঙ্গত।’

It was a pretty simple & harmless question, on why many people announce they have Covid on all sorts of SM platforms.

The answer around informing people, so people who know they’ve been in contact with that person and must now get tested, makes perfect sense!

Thank you! 🙏🏽

— Kevin Pietersen🦏 (@KP24) March 27, 2021

">

শনিবার ট্যুইট করে সচিন জানান তিনি করোনা আক্রান্ত হয়েছেন। এরপর শনিবার রাতেই সচিনের সতীর্থ ইউসুফ পঠানও ট্যুইট করে জানান, তিনিও করোনা আক্রান্ত হয়েছেন। এই দুই ক্রিকেটার সম্প্রতি একসঙ্গে ইন্ডিয়া লিজেন্ডসের হয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেন। তাঁরা এই প্রতিযোগিতায় ভারতীয় দলকে চ্যাম্পিয়নও করেন। এরপরেই করোনা আক্রান্ত হলেন তাঁরা।

ট্যুইটে সচিন লেখেন, ‘করোনাকে যাতে ঠেকিয়ে রাখা যায়, সেটা নিশ্চিত করার জন্য আমি পরীক্ষা করাচ্ছি এবং যাবতীয় সতর্কতা মেনে চলছি। তবে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীরে করোনার সামান্য উপসর্গ আছে। বাড়ির বাকি সবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি হোম কোয়ারেন্টিনে আছি। আমি যাবতীয় সতর্কতা মেনে চলছি। চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন, সেই অনুযায়ী চলছি। যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আমাকে দেখছেন এবং সারা দেশের সবার চিকিৎসা করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই সাবধানে থাকুন।’

Just seen Sachin has it! Oops!
Sorry @sachin_rt , get better soon buddy! 🙏🏽

— Kevin Pietersen🦏 (@KP24) March 27, 2021

">

ইউসুফ ট্যুইট করেন,  ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীরে সামান্য উপসর্গ রয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আমি বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। সবরকম সতর্কতা মেনে চলছি এবং চিকিৎসার মধ্যে আছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

ক্রিকেটপ্রেমীরা সচিন ও ইউসুফকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। পিটারসেন প্রথম ট্যুইটের জন্য বিতর্কে জড়ালেও, পরে অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং সচিনকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget