এক্সপ্লোর

প্লে স্টেশনের চেয়ে মাঠে খেলা বেশি গুরুত্বপূর্ণ, মন্তব্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: কম্পিউটারে গেম খেলার বদলে তরুণ প্রজন্মকে মাঠে গিয়ে ঘাম ঝরানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ‘মন কি বাত’-এ তিনি বলেছেন, প্লে স্টেশনের বদলে মাঠে গিয়ে খেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। খেলার মাঠে তার প্রতিফলন চাই। প্রথমবার ভারতে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ আয়োজনের কথাও উল্লেখ করেছেন মোদী। ২৯ তারিখ হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিবস। দিনটি জাতীয় ক্রীড়াদিবস হিসেবে পালন করা হয়। তার আগে আজ প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের তরুণ প্রজন্মের ক্রীড়াজগতে আসা উচিত। বর্তমানে কম্পিউটারের যুগে আমি তোমাদের সচেতন করে দিতে চাই, প্লে স্টেশনের চেয়ে মাঠে খেলা বেশি গুরুত্বপূর্ণ। কম্পিউটারে ফিফা খেলো, তবে মাঝেমধ্যে মাঠেও তোমার ফুটবল দক্ষতার পরিচয় দাও। তোমরা কম্পিউটারে ক্রিকেট খেলতে পারো, কিন্তু খোলা আকাশের নীচে মাঠে ক্রিকেট খেলার আলাদা আনন্দ আছে।’ ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ’২৯ অগাস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এই দিনটি মহান হকি খেলোয়াড়, হকির জাদুকর, মেজর ধ্যানচাঁদের জন্মদিবস। হকিতে তাঁর অবদান তুলনাহীন। আমি তাঁর কথা এই কারণেই স্মরণ করিয়ে দিচ্ছি, আমি চাই তরুণ প্রজন্ম খেলুক। খেলা আমাদের জীবনের অংশ হওয়া উচিত। খেলা মানে শারীরিক সক্ষমতা, মানসিক সতর্কতা এবং ব্যক্তিত্ব বৃদ্ধি। একজনের আর কী প্রয়োজন? খেলা মানুষকে ঐক্যবদ্ধ করে। আগে বাচ্চারা যখন খেলতে যেত, মা প্রশ্ন করতেন, কখন বাড়ি ফিরবে? আর এখন বাড়ি ফিরেই বাচ্চারা হয় কার্টুন দেখে, না হলে মোবাইলে গেম খেলে। মাকে চিৎকার করে বলতে হয়, কখন বাইরে যাবে? সময় এভাবেই বদলে গিয়েছে।’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলের উদ্যোগে প্রতিভাবান ক্রীড়াবিদদের চিহ্নিত করার জন্য একটি পোর্টাল চালু করা হচ্ছে। এই পোর্টালে যে কোনও তরুণ খেলোয়াড় জীবনপঞ্জী বা ভিডিও আপলোড করতে পারে। বাছাই করা খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া হবে।

সেরা শিরোনাম

IND vs WI: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফের মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ, কখন, কোথায় দেখা যাবে খেলা?
IFA Shield 2026: ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
ডুরান্ডের বদল শিল্ড জিতে, জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান
Bhuvneshwar Kumar: 'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
'অভিজ্ঞতার থেকে বড় কোনও কিছুই নয়', ভুবিকে নিয়ে কী মন্তব্য করলেন ভারতীয় কোচ?
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget