এক্সপ্লোর

PM Modi On Praggnanandhaa: ''ওর সাফল্যে আমরা গর্বিত'', প্রজ্ঞানানন্দকে শুভেচ্ছা নরেন্দ্র মোদির

PM Modi On Praggnanandhaa: বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন তামিলনাড়ুর আর প্রজ্ঞানানন্দ। গোটা বিশ্বকে চমকে দিয়েছেন তিনি।

নয়াদিল্লি: মাত্র ১৬ বছর বয়সেই চৌষট্টির খোপের লড়াইয়ে বাজিমাত করে দিয়েছেন তিনি। বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছেন তামিলনাড়ুর আর প্রজ্ঞানানন্দ। গোটা বিশ্বকে চমকে দিয়েছেন তিনি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানালেন এই কিশোর দাবাড়ুকে। তিনি নিজের ট্যুইটারে প্রজ্ঞানানন্দকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ''আমরা সবাই আর প্রজ্ঞানানন্দের সাফল্য উদযাপিত করছি। বিশ্বের ১ নম্বর নামকড়া দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে ও হারিয়ে দিয়েছে। ভবিষ্যতের জন্য প্রজ্ঞানানন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।''

 

ঠিক কীভাবে কার্লসেনকে টেক্কা ? জানতে চাওয়া হলে প্রজ্ঞানানন্দের জবাব ছিল, 'আগের দিনটা খারাপ গিয়েছিল। তাই খোলামনে খেলতে নেমেছিলাম। আক্রমণাত্মক খেলব শুধু এটুকুই ভাবনা ছিল। চেষ্টা করে যাচ্ছিলাম নিজের সেরা মুভগুলো খেলতে। বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারানো সত্যিই দারুণ অনুভূতি। এই জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে একটা ম্যাচেই সব নির্ভর করে না। এই খেলার থেকে শিক্ষা চলতি টুর্নামেন্টে ও পরে কাজে লাগাতে চাইব।' অনলাইন র‍্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে কার্লসেনকে হারান তিনি। প্রসঙ্গত, ভারতের প্রথম দাবা বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমির ছাত্র প্রজ্ঞানানন্দ। সামনাসামনি ভিশি থেকে পাওয়া অনেক টিপস তাঁকে সাহায্য করেছে বলেও জুড়লেন ভারতীয় দাবাড়ু।

কার্লসেনকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রজ্ঞানানন্দ। ভারতীয় ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব ভারতীয় দাবার প্রতিভাবান ভবিষ্যৎ কাণ্ডারিকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় ভাল লাগার আবহ বাড়লেও আপাতত নিজের খেলাতেই মনঃসংযোগ করার কাজ চালিয়ে যেতে যান প্রজ্ঞানানন্দ।

প্রসঙ্গত ১৬ বছরের প্রজ্ঞানানন্দ এর আগে ২০১৮ সাল ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার চেন্নাইয়ের দাবাড়ু ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND: অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
অক্ষরের অলরাউন্ড শো, গিলের অধিনায়কোচিত ইনিংসে ইংল্যান্ড সফরে ভারতের প্রথম জয়
FIFA World Cup 2026: বিশ্বকাপের সবথেকে জমাট রক্ষণ, সুপার সাব মেরিনো-ম্যাজিক, কোন পথে শেষ চারে পৌঁছেছে স্পেন?
বিশ্বকাপের সবথেকে জমাট রক্ষণ, সুপার সাব মেরিনো-ম্যাজিক, কোন পথে শেষ চারে পৌঁছেছে স্পেন?
FIFA World Cup 2026: সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
সেমিফাইনালপূর্বে ইয়ামালকে নিয়ে হুঁশিয়ারি স্পেন কোচের, ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে লামিনও
FIFA World Cup 2026: এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?
এমবাপে, দেম্বেলেদের গোলের বন্যা, দুরন্ত ওলিজ়ে, কোন পথে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ফ্রান্স?

ভিডিও

Anubrata Mondal in High Court | ইট ভাটা লুঠের মামলায় ধাক্কা, হাইকোর্টে গেলেন অনুব্রত
Humayun Kabir : BJP-কে হুমকি মামলায় দ্বিতীয়বার হাজিরা দিলেন AJUP প্রধান | #abpananda
Suvendu Adhikari: আগের সরকার একচোখ বন্ধ করে রাখত, তারকেশ্বরকে অবহেলিত করা হয়েছে: মুখ্যমন্ত্রী
BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget