এক্সপ্লোর

Serena Williams Pregnant: উন্মুক্ত বেবি বাম্প, ফের মা হচ্ছেন সেরেনা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি

Serena Williams: মহিলাদের টেনিসে দ্বিতীয় সর্বাধিক ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছেন সেরেনা উইলিয়াম। গত বছরই পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

নিউ ইয়র্ক: মহিলাদের টেনিসে কিংবদন্তি তিনি। গত বছর টেনিসকে (Tennis) বিদায় জানিয়েছিলেন। চলতি বছরে কিছুদিন আগেই পরিবারে নতুন সদস্য আসার খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এবার ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করলেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)। কিছুদিন আগেই ২৩ গ্র্যান্ডস্লাম জয়ের মালকিন গর্ভবতী অবস্থায় নিজেকে কীভাবে ফিট রাখছেন সেই ভিডিও পোস্ট করেছিলেন নিজের সোশ্য়াল মিডিয়াতে।

নিজের ছবির ক্যাপশনে সেরেনা লিখেছেন, ''আমি দীর্ঘদিন ধরেই এই দিনটির জন্য, এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। যে কোনও কিছুর জন্য তৈরি রয়েছি আমি।'' নিজের উন্মুক্ত বেব বাম্পের ছবি পোস্ট করেছেন বেশ কয়েকটি সেরেনা তাঁর সোশ্য়াল মিডিয়ায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Serena Williams (@serenawilliams)

টেনিস বিশ্বের অন্যতম সেরা ২ প্লেয়ার রজার ফেডেরার ও সেরেনা উইলিয়ামস। মহিলাদের টেনিসে ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক সেরেনা উইলিয়ামস। ফেডেরারের ঝুলিতে রয়েছে ২০টি গ্র্যান্ডস্লাম। ২০০০ থেকে পরবর্তী ২০ বছরে টেনিস বিশ্বকে রীতিমত শাসন করেছেন ২ জন। ২০২২ সালে টেনিসকে বিদায় জানিয়েছেন ২ কিংবদন্তি। এবার এক মজার গল্প শোনালেন তিয়াফোয়। মিক্সড ডাবলসের ম্যাচে একবার সেরেনার সঙ্গে খেলছিলেন ফ্রান্সেস তিয়াফোয়। সেই ম্যাচেই সেরেনার উল্টোদিকে খেলছিলেন ফেডেরারও। সেই ম্য়াচে ফেডেরারের বিরুদ্ধে একটা সময় কিছুটা পিছিয়ে পড়েছিলেন সেরেনা। 

খেলার বিরতির ফাঁকে ফেডেরারের দিকে তাকিয়ে সেরেনা বলেছিলেন, ''আমি কোনওভাবেই মেনে নিতে পারছি না ফেডেরারের বিরুদ্ধে আমার পিছিয়ে পড়াটা। ফেডেরার কখনওই আমার থেকে ভাল প্লেয়ার নয়। আমি ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছি। সেখানে ফেডেরার ২০টি গ্র্যান্ডস্লাম জিতেছে।'' ২০১৯ সালের একটি ম্যাচের প্রসঙ্গ টেনে এনেছেন তিয়াফোয়। তবে পুরোটাই যে মজার ছলে সেরেনা ফেডেরারের উদ্দেশে বলেছিলেন, তা জানান আমেরিকান টেনিস তারকা।

উল্লেখ্য, সেরেনা ২০১৭ সালে অ্যালেক্সিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একটি পাঁচ বছর বয়সি কন্যাও রয়েছে যাঁর নাম অলিম্পিয়া। টেনিস ছাড়াও নিজের পরিবার, স্বামী ও মেয়েকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন সেরেনা। এবার তাঁর সংসারে আসতে চলেছে আরও এক নতুন অতিথি।

আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ভট্টাচার্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget