এক্সপ্লোর

Prithvi Shaw: ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট, ওয়ান ডে কাপ থেকে ছিটকে গেলেন পৃথ্বী শ

Prithvi Shaw Century: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে গত ৯ অগাস্ট এক চোখধাঁধানো দ্বিশতরান হাঁকা পৃথ্বী শ।

নর্দাম্পটনশায়ার: কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন। তবে ওয়ান ডে কাপে চোট পেয়ে ছিটকে গেলেন পৃথ্বী শ। হাঁটুর চোটে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। ডারহামের বিরুদ্ধে খেলতে নেমেছিল নর্দাম্পটনশায়ার (Northamptonshire)। সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় চোট পান মুম্বইয়ের এই তরুণ ওপেনার। স্ক্যানের পর দেখা গিয়েছে যে যতটা খারাপ মনে করা হচ্ছিল তার থেকেও বেশি খারা চোটের পরিস্থিতি। পৃথ্বী বর্তমানে বিসিসিসআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন।

উল্লেখ্য,  ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে গত ৯ অগাস্ট এক চোখধাঁধানো দ্বিশতরান হাঁকান। সমারসেটের বিরুদ্ধে চোখ ধাঁধানো ১৫৩ বলে ২৪৪ রানের ইনিংস খেলেন পৃথ্বী। চারটি ইনিংস খেলে ২টো শতরান করেছেন। চার ইনিংস খেলার পর ৪২৯ রান করে ইতিমধ্যে সর্বাধিক রান স্কোরারও রয়েছেন তিনি।

 কাউন্টি ক্রিকেটে দুরন্ত পারফর্ম করলেও, তিনি কিন্তু জাতীয় দলে ফেরার বিষয়ে এখনই কোনওরকম ভাবনাচিন্তা করছে না। বরং কাউন্টি ক্রিকেটে খেলা উপভোগ করাটাই তাঁর প্রধান উদ্দেশ্য বলে জানান ২৩ বছর বয়সি ডান হাতি ব্যাটার।

তিনি বলেন, 'আমি এখানে খেলার অভিজ্ঞতা লাভ করতে আগ্রহী ছিলাম এবং এখানে খেলাটা উপভোগ করতে চাই। ভারতের জাতীয় নির্বাচকরা কী ভাবছেন, সেই নিয়ে আমি এখন চিন্তিত নই। আমি শুধু এখানে ভাল সময় কাটাতে চাই। নর্থহ্যাম্পটনশায়ার আমাকে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ করে দিয়েছ। ওরা আমার দারুণভাবে খেয়াল রাখছে। গোটা বিষয়টায়ই বেশ উপভোগ্য।'

সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের জন্য এই বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি স্কোয়াডের অংশ ছিলেন। তবে আইপিএলে একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারেননি তিনি। যার ফলে শেষ পর্যন্ত আয়ারল্যান্ড সিরিজ ও এশিয়ান গেমসের জন্যও টি-টোয়েন্টি স্কোয়াডেও বিবেচনা করা হয়নি পৃথ্বীকে। 

তাঁর নেতৃত্বেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল (Indian Cricket Team)। টেস্ট অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন তিনি। তবে টেকনিকে গলদ, নিয়মভঙ্গ করা এবং বারংবার চোট আঘাতের কবলে পড়ায় পৃথ্বী শ (Prithvi Shaw) ভারতীয় দলে আপাতত ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না। ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পাননি তিনি, এশিয়ান কাপের দলেও নেই শ। শেষবার ২০২১ সালের শ্রীলঙ্কা সফরে ভারতের জার্সিতে শকে খেলতে দেখা গিয়েছিল। তিনি কেন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন, সেই বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি বলে দাবি করেন শ।

ক্যারিবিয়ান সফরে জাতীয় দলে সুযোগ না পেয়ে তিনি ভীষণ হতাশ হয়েছিলেন বলে সাফ জানিয়ে দেনেন শ। তিনি বলেন, 'আমাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার কোনও ব্যাখাই দেওয়া হয়নি। কেউ কেউ বলছিলেন আমার ফিটনেসের জেরে আমি বাদ পড়েছি। তবে আমি এখানে (বেঙ্গালুরুতে) এসে এনসিএ-তে সমস্ত ফিটনেস টেস্ট পাশ করেছি। তারপরে আবার ফিরে রান করি এবং টি-টোয়েন্টি দলে ফিরি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে জায়গা পায়নি। আমি ভীষণই হতাশ হয়েছিলাম। তবে সবকিছু মেনে নিয়ে এগিয়ে তো যেতেই হবে। তাছাড়া কিছু করার নেই। আমি কারুর সঙ্গে লড়াই করতে তো আর পারব না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget