এক্সপ্লোর

Prithvi Shaw: একের পর এক রেকর্ড, সেঞ্চুরি করেই চলেছেন পৃথ্বী

চলতি বিজয় হাজারে ট্রফিতে পৃথ্বী একটি দ্বিশতরান সহ চারটি সেঞ্চুরি করেছেন। গত ১৫ দিনে তিন বার এক ইনিংসে ১৫০-এর বেশি রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক।

মুম্বই: বাদ পড়ার জবাব দিচ্ছেন ব্যাট হাতে।

সেঞ্চুরি করেই চলেছেন পৃথ্বী শ। কোয়ার্টার ফাইনালের পর বিজয় হাজারের সেমিফাইনালেও শতরান হাঁকালেন পৃথ্বী শ। ১৫ দিনের মধ্যে তিনবার দেড়শো বা তার বেশি রানের ইনিংস খেলে যেন নির্বাচকদের জবাব দিচ্ছেন মুম্বইয়ের ওপেনার। টি-টোয়েন্টির মেজাজে ওয়ান ডে-তে ব্যাটিং করে চলেছেন তিনি।

বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন পৃথ্বী। সেই তিনিই আবার সেমিফাইনালে শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং করে তিন অঙ্কের ঘরে পৌঁছলেন। মাত্র ১২২ বলে ১৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন পৃথ্বী। তাঁর ইনিংসে রয়েছে ১৭টি চার ও সাতটি ছক্কা।

চলতি বিজয় হাজারে ট্রফিতে পৃথ্বী একটি দ্বিশতরান সহ চারটি সেঞ্চুরি করেছেন। গত ১৫ দিনে তিন বার এক ইনিংসে ১৫০-এর বেশি রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক। তিনি ভেঙে দিলেন ময়ঙ্ক অগ্রবালের রেকর্ড। এর আগে বিজয় হাজারে ট্রফিতে কোনও এক মরসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল ময়ঙ্কের। ২০১৮ সালের টুর্নামেন্টে ৭২৩ রান করেছিলেন তিনি। এবার এখনও পর্যন্ত পৃথ্বী করেছেন ৭৫৪ রান। বিজয় হাজারেতে যা সর্বকালীন রেকর্ড। এখনও ফাইনাল খেলা বাকি তাঁর।

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলার পরেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন পৃথ্বী। তিন ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ফর্মে রয়েছেন মুম্বইয়ের তারকা। চলতি বিজয় হাজারে ট্রফিতে চতুর্থ শতরান করে ফেললেন তিনি। আপাতত তিনিই বিজয় হাজারের সর্বোচ্চ রান সংগ্রাহক।

বৃহস্পতিবার পালাম স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে কর্নাটকের বিরুদ্ধে পৃথ্বী ফের সেঞ্চুরি করেছেন। মাত্র ৭৯ বলে। যা চলতি টুর্নামেন্টে তাঁর চতুর্থ সেঞ্চুরি। এদিনই একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর হোটেলে নিজের রুমে ফিরে কেঁদে ফেলেছিলেন তিনি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যাবতীয় সমালোচনার জবাব দিচ্ছে পৃথ্বীর ব্যাট।

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget