এক্সপ্লোর

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের দলের নেতৃত্বে প্রিয়ম গর্গ

গতবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে এ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান। ভারতের অনূর্ধ্ব ১৯ দল ১৯ জানুয়ারি ব্লুমফেন্টনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে।গ্রুপে ভারতের পরের দুটি ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি যথাক্রমে জাপান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

নয়াদিল্লি: আগামী ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসছে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। সোমবার ভারতের ১৫ জন সদস্যের স্কোয়াডের সদস্যদের নাম ঘোষণা করল জুনিয়র নির্বাচক কমিটি। গতবারের চ্যাম্পিয়ন দলের নেতৃত্বে করবেন প্রিয়ম গর্গ। সহ অধিনায়ক ধ্রুব  চাঁদ জুরেল। ত্রয়োদশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬ দল। দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগ পর্বে যোগ্যতা অর্জন করবে। গতবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে এ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জাপান। ভারতের অনূর্ধ্ব ১৯ দল ১৯ জানুয়ারি ব্লুমফেন্টনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে।গ্রুপে ভারতের পরের দুটি ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি যথাক্রমে জাপান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০১৮ সহ মোট চারবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার খেতাব জিতেছে ভারত। ২০১৮-তে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল পৃথ্বী শ-দের দল। অস্ট্রেলিয়া তিনবার, পাকিস্তান দুইবার এবং ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯৮-এ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৪-র চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জানুয়ারি কিম্বারলেতে। বিশ্বকাপের আগে ভারতের জুনিয়র দল দক্ষিণ আফ্রিকায় যাবে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের ক্রিকেট ম্যাচ খেলবে। এরপর দক্ষিণ আফ্রিকা, ভারত, জিম্বাবোয়ে ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি চারদলীয় সিরিজও হবে। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দল: যশশ্বী জয়সওয়াল, তিলক ভার্মা, দিব্যাংশ সাক্সেনা, প্রিয়ম গর্গ (অধিনায়ক), ধ্রুব চাঁদ জুরেল (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), শাশ্বত রাওয়াত, দিব্যাংশ জোশি, শুভাং হেগড়ে, রবি বিষ্ণোই, আকাশ সিংহ, কার্তিক ত্যাগি, অথর্ভ আনকোলেকর, কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), সুশান্ত মিশ্র, বিদ্যাধর পাতিল।

সেরা শিরোনাম

IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
Cyber Attack in FIFA: আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
আন্তর্জাতিক ফুটবল সংস্থার সিস্টেমে হামলা, হ্যাকারদের হাতে ব্যক্তিগত ও আর্থিক তথ্য
India vs New Zealand: সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget