এক্সপ্লোর

প্রো কবাডি লিগ- জয় দিয়ে শুরু করল বেঙ্গল ওয়ারিয়র্স, হারাল তামিল থালাইভাসকে

নয়াদিল্লি: প্রো কবাডি লিগে জয় দিয়ে শুরু করল টিম বাংলা। বেঙ্গল ওয়ারিয়র্স প্রথম ম্যাচে ৩৬-২৭ ফলে হারিয়ে দিল তামিল থালাইভাসকে। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এটাই ছিল এবারের শেষ ম্যাচ। মনিন্দর সিংহ ও মহেশ গৌড়ের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে থালাইভাসকে পিছনে ফেলে বেঙ্গল ওয়ারিয়র্স। এই জয়ের সঙ্গে সঙ্গে ৫ পয়েন্ট পেল তারা। উল্টোদিকে পাঁচ ম্যাচের মধ্যে পরপর চারটি হেরে থালাইভাস মারাত্মক চাপে পড়ে গেল। ম্যাচের প্রথমার্ধ্বের শেষে ১৮-১৫-য় এগিয়ে যায় বেঙ্গল ওয়ারিয়র্স। দ্বিতীয়ার্ধ্বেও এই ব্যবধান বজায় রাখে তারা, ম্যাচ জিতে নেয় ৩৬-২৭ ফলে। শেষের দিকে দলকে ম্যাচে ফেরানোর মরিয়া চেষ্টা করেন থালাইভাস অধিনায়ক অজয় ঠাকুর কিন্তু তাতে ফল বিশেষ হয়নি। উল্টোদিকে পটনা পাইরেটস ৪৩-৪১ ফলে হারাল ইউপি যোদ্ধাকে। পটনায় খেলা দুটি ম্যাচে এটাই তাদের প্রথম জয়। এর আগেও দেখা গিয়েছে, পটনা ও ইউপির ম্যাচে হার জিতের ফারাক হয় অত্যন্ত কম পয়েন্টে, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রদীপ নরবাল ও দীপক নরবালের দুর্দান্ত খেলার সুবাদে হাড্ডাহাড্ডি ম্যাচে পটনা পাইরেটস হারিয়ে দেয় ইউপি যোদ্ধাকে। ইউপি খেলেছে দুটি ম্যাচ, এটাই তাদের প্রথম হার। প্রথম ম্যাচে তারা হারায় তামিল থালাইভাসকে। প্রো কবাডি লিগ- জয় দিয়ে শুরু করল বেঙ্গল ওয়ারিয়র্স, হারাল তামিল থালাইভাসকে পটনার দল প্রথমার্ধ্বের শেষ পর্যন্ত ২১-২০-তে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধ্বে দারুণভাবে ম্যাচে ফেরে ইউপি। খেলা শেষের ৯ মিনিট আগে ৩৩-৩৩ ছিল ম্যাচ। ৩ মিনিট পর ৩৬-৩৫-এ এগিয়ে যায় পটনা। ইউপি ফের ৩৭-৩৭ করে কিন্তু পটনা এগিয়ে যায় ৩৯-৩৭-এ। শেষমেষ ৪৩-৪১-এ ম্যাচ জিতে নেয় তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget