এক্সপ্লোর

Ousmane Dembele: পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিলেন দেম্বেলে

Ousmane Dembele Update: ২০১৭ সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে এফসি বার্সেলােনাতে যোগ দিয়েছিলেন দেম্বেলে। ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপও জিতেছেন ২০১৮ সালে।

প্যারিস: দলবদলের মরসুমে আরও এক চমক দিল পিএসজি। বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার উসমান দেম্বেলেকে নিজেদের দলে নিয়ে নিল ফরাসি ক্লাবটি। লিগ ওয়ান ক্লাবটি ২৬ বছরের তরুণ ফুটবলারকে দলে নেওয়ার বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ''উসমান দেম্বেলে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছেন। বিশ্বকাপজয়ী এই ফুটবলার ক্লাবের ২৩ নম্বর জার্সিটি পরবেন। আগামী ৫ মরসুমের জন্য পিএসজিতে যোগ দিয়েছেন তিনি।''

২০১৭ সালে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে এফসি বার্সেলােনাতে যোগ দিয়েছিলেন দেম্বেলে। স্প্যানিশ ক্লাবের জার্সিতে ৬ মরসুম খেলে ১৮৫ ম্য়াচ খেলেছেন দেম্বেলে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪০টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৪৩টি গোলে। তিনবার স্প্যানিশ লিগ খেতাব জিতেছেন দেম্বেলে। ২০১৮, ২০১৯, ২০২৩ সালে। স্প্যানিশ কাপ জিতেছেন ২০১৮ ও ২০২১ সালে। স্প্যানিশ সুপার কাপ জিতেছেন ২০১৮ ও ২০২৩ সালে। চারবছর আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিশ্বজয়ের পেছনে দেম্বেলের অবদান ছিল বিশাল। কাতার বিশ্বকাপেও ফ্রান্স ফাইনালে পৌঁছেছিল। সেখানেও দেম্বেলে বড় ভূমিকা নিয়েছিল।

নতুন ক্লাবে যোগ দিয়ে দেম্বেলে বলেন, ''পিএসজিতে যোগ দিতে পেরে আমি আনন্দিত। নতুন ক্লাবের হয়ে খেলতে তর সইছে না। আমি উন্নতি করার চেষ্টা চালিয়ে যাব। আশা করি ক্লাবের সমর্থকদের গর্বিত করতে পারব।''

এদিকে, টটেনহ্যাম হটস্পারকে বিদায় জানালেন হ্যারি কেন। ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়কের বর্তমান আস্তানা বায়ার্ন মিউনিখ ক্লাব (Bayern Munich Club)। জার্মান ক্লাবের হয়েই নতুন মরসুম থেকে খেলতে নামবেন তারকা এই ব্রিটিশ ফুটবলার। প্রায় ১১ কোটি ইউরোতে টটেনহ্যামের সঙ্গে ১৯ বছরের সম্পর্ক ছিন্ন করে আগামী চার বছরের জন্য বায়ার্নে যোগ দিলেন কেন। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন ব্রিটিশ ফুটবলার। ক্লাবের তরফেও জানানো হয়েছে। পুরনো ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে হ্যারি লেখেন, ''প্রায় ২০ বছর যে ক্লাবের সঙ্গে ছিলাম, সেটা ছেড়ে আসা সহজ নয়। ১১ বছরের বাচ্চা ছেলে থেকে ওই ক্লাবই আমাকে ৩০ বছরে যুবক করেছে।" উল্লেখ্য, ২০০৪ সালে প্রথমবার টটেনহ্যামে যোগ দিয়েছিলেন এই তারকা স্ট্রাইকার।

দলবদলের মরসুম চলছে। সব ক্লাবই তারকা ফুটবলারদের নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে প্রতিনিয়ত। হ্যারি কেনকে যে আগামী মরসুমে নতুন ক্লাবে দেখতে পাওয়া যাবে তা একপ্রকার নিশ্চিতই ছিল। কিন্তু বায়ার্নের সঙ্গে কেনকে নেওয়ার জন্য দৌড়ে ছিল রিয়াল, ম্যান ইউস, পিএসজিও। বায়ার্নে মেডিক্যাল টেস্টও সেরে ফেলেছিলেন কেন। তবে টটেনহ্যাম চেষ্টা করছিল কোনওভাবে যদি তাঁদের ঘরের ছেলেকে ধরে রাখা যায়। শেষ পর্যন্ত জার্মানির ক্লাবেই যোগ দিলেন হ্যারি কেন। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই বিষয়ে নিশ্চয়তা দিয়ে জানিয়েছেন যে ২০২৭ সাল পর্যন্ত বায়ার্নেই থাকবেন কেন। 

সেরা শিরোনাম

EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী

ভিডিও

Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget