এক্সপ্লোর

Imad Wasim: ড্রেসিংরুমে দেদারে দিচ্ছেন সুখটান, দলকে পিএসএল চ্যাম্পিয়ন করেও বিতর্কে ইমাদ

PSL 2024: কিন্তু ম্য়াচ জিতিয়েও বিতর্কের কেন্দ্রে চল এলেন ইমাদ ওয়াসিম। এই পাক অলরাউন্ডারকে দেখা গিয়েছে ড্রেসিংরুমে ম্য়াচের ফাঁকেই সিগারেট খেতে।

করাচি: একাই পাঁচ উইকেট নিয়ে ভেঙেছিলেন প্রতিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড। ইসলামাবাদ ইউনাইটডকে (Islamabad United) তৃতীয়বারের জন্য পাকিস্তান ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন (PSL Champion) করাতেও সাহায্য করেছেন। কিন্তু ম্য়াচ জিতিয়েও বিতর্কের কেন্দ্রে চল এলেন ইমাদ ওয়াসিম। এই পাক অলরাউন্ডারকে দেখা গিয়েছে ড্রেসিংরুমে ম্য়াচের ফাঁকেই সিগারেট খেতে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ফ্র্যাঞ্চাইজি লিগে চুটিয়ে খেলেন ইমাদ। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন তিনি। গতকাল ফাইনাে মুলতান সুলতানের বিরুদ্ধে ম্য়াচ ছিল। সেই ম্য়াচেই ৪ ওভারের স্পেলে মাত্র ২৩ রান খরচ করে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন এই স্পিনার। পিএসএলের ইতিহাসে প্রথমবার কোনও বোলার পাঁচ উইকেট নিলেন। যার জন্য ১৫৯ রানের বেশি এগােতে পারেনি মহম্মদ রিজওয়ানের সুলতান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইসলামাবাদ ইউনাইটেড। বলের পর ব্যাট হাতেও ১৯ রানে অপরাজিত থেকে ম্য়াচ জেতান ইমাদ। মার্টিন গাপ্তিল ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন। 

 

বল -ব্যাটে পারফরম্য়ান্সের জন্য ম্য়াচের সেরার পুরস্কার জেতেন ইমাদ। কিন্তু তাঁর সিগারেট খাওয়ার ছবি সোশ্য়াল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। মুলতানের ব্য়াটিংয়ের পর ড্রেসিংরুমে ফিরে আসেন ইমাদ। বিরতির মাঝেই সিগারেট ধরান তিনি। দু আঙুলের ফাঁকে সুখটান নিয়ে ধোঁয়া ওড়াতেও দেখা যায় প্রাক্তন এই পাক অলরাউন্ডারকে।

এদিকে, পিএসএলে ধারাবাহিক পারফরম্য়ান্সের পর আবার এমনও শোনা যাচ্ছে যে ইমাদকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে দেখা যেতে পারে। পিসিবির পক্ষ থেকে কিছু এখনও বলা হয়নি। এমনকী অবসর ভেঙে আসার বিষয়ে নিজেও ইমাদ তেমন কিছু বলেননি। কিন্তু ইসমালাবাদ ইউনাইটেড অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট দলে ইমাদের একসময়ের সতীর্থ শাদাব খান জানিয়েছেন, যদি ইমাদ ফিরে আসার ভাবনা চিন্তা করেন, তবে তাঁকে সবসময় স্বাগত জানানো হবে। পাক ক্রিকেটে ইমাদের মত অলরাউন্ডারের বিশ্বকাপে দরকার বলেও মনে করেন তিনি। কিন্তু ড্রেসিংরুমে সিগারেট খাওয়া ইস্যুতে কোনও শাস্তির মুখে পড়েন কি না ইমাদ, সেটাই দেখার। 

সেরা শিরোনাম

Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget