এক্সপ্লোর

Stuart Broad: আগুনে পুড়ে ছাই স্টুয়ার্ট ব্রডের পাব, মানসিকভাবে বিধ্বস্ত, জানালেন ইংরেজ পেসার

England Cricket Team: শনিবার ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারে ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড এবং জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ হ্যারি গার্নির মালিকানাধীন একটি পাবে আগুন লাগার ঘটনা ঘটে।

লন্ডন: নটিংহ্যামে তখন তিনি নিউজিল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে বল হাতে লড়াই করছেন। নিউজিল্যান্ডের ডারিল মিচেলের ব্যাটের দাপট থামাতে তখন তিনি মরিয়া। টেস্ট ম্যাচ চলাকালীনই দুঃসংবাদ পেলেন ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)। জানতে পারলেন, তাঁর সাধের পাব আগুনে ছারখার হয়ে গিয়েছে!

শনিবার ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারে ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড এবং জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ হ্যারি গার্নির মালিকানাধীন একটি পাবে আগুন লাগার ঘটনা ঘটে। ব্রড ২০১৬ সালে গার্নির সঙ্গে এই পাবটি চালু করেন। তারকা এই ইংরেজ ফাস্ট বোলার এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে রয়েছেন। স্থানীয় সময় ভোর ৩টে বেজে ২২ মিনিটে প্রথম তলা থেকে আগুন লাগার পর আপার ব্রাটনের পাবটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার খবর পেয়েই দমকলকর্মীরা দ্য ট্যাপ অ্যান্ড রান পাবের দিকে দ্রুত যান এবং আগুন নেভানোর জন্য কঠোর লড়াই চালান। নটিংহ্যামশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস শনিবার সকালে জানায় যে, প্রধান রাস্তা বন্ধ করার পরে ২টি ফায়ার ইঞ্জিন পাবের বাইরে মোতায়েন করা হয়। আরও বলা হয় যে, পাবটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জনসাধারণকে ওই এলাকায় যেতে নিষেধ করেছে। দ্য ক্যাট অ্যান্ড উইকেটস পাব কোম্পানি দ্বারা পরিচালিত পাবটিতে আগুন লেগে কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।

নটিংহ্যামশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ-এর স্টেশন ম্যানেজার জোনাথন উইলসন জানিয়েছেন যে, বিল্ডিংটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, তাঁরা আগুন নেভাতে সক্ষম হয়েছেন। তবে পরে তাঁরা পুরো ঘটনা তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

স্টুয়ার্ট ব্রড নিজে গোটা ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'শোনার পর আমি বিশ্বাসই করতে  পারিনি। এমনকী, এখনও বিশ্বাস হচ্ছে না। আমাদের সুন্দর পাব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে স্বস্তির যে, কেউ আহত হয়নি। নটিংহ্যামশায়ারের দমকল বিভাগ দুর্দান্ত কাজ করেছে'।

আরও পড়ুন: তাঁকে ছাড়া মাঠেই নামতে চাননি সৌরভ, হ্যাটট্রিক করেই যোগ্য প্রতিদান দিয়েছিলেন ভাজ্জি

সেরা শিরোনাম

IND vs AFG: চোট সারিয়ে জাতীয় দলে ফিরে এক ম্যাচ পরেই ফের চোটের কবলে তারকা ভারতীয় বোলার
চোট সারিয়ে জাতীয় দলে ফিরে এক ম্যাচ পরেই ফের চোটের কবলে তারকা ভারতীয় বোলার
Mithun Chakraborty: বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর, কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি
বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর, কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি
Dona and Sana Ganguly: একমঞ্চে নৃত্য পরিবেশন ডোনা ও সানার, দর্শকাসনে বসে উপভোগ করলেন সৌরভ-স্নেহাশিস
একমঞ্চে নৃত্য পরিবেশন ডোনা ও সানার, দর্শকাসনে বসে উপভোগ করলেন সৌরভ-স্নেহাশিস
CAB AGM: ফের চিঠির ঝড়ে অস্বস্তিতে সিএবি, তৈরি হতে পারে অচলাবস্থা, ১০ প্রশ্নে তোলপাড় ময়দান
ফের চিঠির ঝড়ে অস্বস্তিতে সিএবি, তৈরি হতে পারে অচলাবস্থা, ১০ প্রশ্নে তোলপাড় ময়দান

ভিডিও

Dona Ganguly: গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা
Belgharia BJP Leader : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে সারকারখানার কর্মীকে মার, অভিযুক্ত বিজেপি বিধায়কের দলবল
BJP News: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে সার কারখানায় ঢুকে গুন্ডামি, কর্মীদের মারধর, হুমকি! অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা ? অডিও প্রকাশ করে দাবি পুলিশের, গ্রেফতার ১
NCPI: NCPI-প্ল্যান 'ফাঁস'! সাংসদ জগদীশ বসুনিয়ার বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget