এক্সপ্লোর

রেকর্ড পয়েন্ট স্মিথের, আইসিসি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে পূজারা

দুবাই: আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এলেন ভারতের মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। ৫৪ টি ম্যাচে ৪,৩৯৬ রান করেছেন এই টেস্ট স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান। আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাঁর পয়েন্ট ৮৭৩। তালিকার প্রথম স্থানেই রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রায় দুই বছর ধরে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন স্মিথ। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টে ম্যাচ জেতানো ডাবল সেঞ্চুরির দৌলতে এখন তো তাঁর কিংবদন্তী ব্যাটসম্যান স্যর ডন ব্র্যাডম্যানের সর্বাধিক র‌্যাঙ্কিং পয়েন্ট ধরাছোঁয়ার মধ্যে চলে এসেছে। তৃতীয় টেস্টে ২৩৯ রানের ইনিংসের সৌজন্যে তাঁর পয়েন্ট ৯৪৫। সর্বকালের সেরা র‌্যাঙ্কিং পয়েন্টে দ্বিতীয় স্থানাধিকারী লেন হাটনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ। আর ১৬ পয়েন্ট পেলেই ব্র্যাডম্যানকে ধরে ফেলবেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্মিথের চেয়ে ২৫ পয়েন্ট পিছনে রয়েছেন কোহলি। টেস্ট সংখ্যায় ইতিমধ্যেই ব্র্যাডম্যানকে পিছনে ফেলেছেন স্মিথ। ১১৪ টি টেস্ট খেলে তালিকায় পঞ্চম স্থানে অসি অধিনায়ক। ১৮৯ টেস্ট খেলে তালিকায় শীর্ষে রয়েছেন গ্যারি সোবার্স। এরপরই রয়েছেন ভিভ রিচার্ডস (১৭৯), ব্রায়ান লারা (১৪০) এবং সচিন তেন্ডুলকর (১৩৯)। বোলারদের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

সেরা শিরোনাম

Bengal Cricket: বর্ষসেরা আম্পায়ার বাছা নিয়ে বেনজির সংঘাত সিএবি-তে, নাম ঘোষণা করেও বাতিল! আসরে সৌরভ
বর্ষসেরা আম্পায়ার বাছা নিয়ে বেনজির সংঘাত সিএবি-তে, নাম ঘোষণা করেও বাতিল! আসরে সৌরভ
Nepal Flash Flood: দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন নেপাল জাতীয় দলের ক্রিকেটারদের
দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন নেপাল জাতীয় দলের ক্রিকেটারদের
Rohit Yadav: ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ, দরজা বন্ধ বাংলার! রোহিতকে নিয়ে বেনজির বিভ্রাট
ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ, দরজা বন্ধ বাংলার! রোহিতকে নিয়ে বেনজির বিভ্রাট
India vs Uruguay: ব্রাজিলের পর কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলতে আসছে বিশ্বজয়ী উরুগুয়েও
ব্রাজিলের পর কলকাতায় ভারতের বিরুদ্ধে খেলতে আসছে বিশ্বজয়ী উরুগুয়েও

ভিডিও

TMC News: TMCP -র প্রতিষ্ঠা দিবস পালনে কার্যত প্রতিযোগিতার পথে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood News: নেপালে ফের বিপর্যয়ের আশঙ্কা? এবার সতর্ক করল চিন, কী ঘটেছে? | China | ABP Ananda
Jadavpur University: JU-তে নতুন বিতর্ক, একটি Audio Clip সামনে এনে PHD কেলেঙ্কারির অভিযোগ আনল ABVP
Abhishek Banerjee - TMC News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget