এক্সপ্লোর

ISL 2023: আই লিগ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আইএসএলে নিজেদের অভিষেক ম্যাচে আগামীকাল নামতে চলেছে পাঞ্জাব এফসি

Punjab FC vs Mohun Bagan Supergiant: অভিষেক মরসুমের জন্য ৩৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাঞ্জাব। দলের হেড কোচ স্তাইকোস ভার্জেতিসাস। দলের দায়িত্ব সামলাবেন স্লোভেনিয়ার ফুটবলার লুকা মাজেসিন। 

কলকাতা: আগামীকাল মোহনবাগান সুপারজায়ান্টের (Mohun Bagan Supergiant) বিরুদ্ধে নিজেদের আইএসএল অভিযান শুরু করতে চলেছে পাঞ্জাব এফসি (Punjab FC)। ২০২০ সালে এই দলটি তৈরি হওয়ার পর গত মরসুমেই আই লিগ চ্যাম্পিয়ন (I League Champion) হয়েছিল দলটি। এরপর চলতি মরসুমের আইএসএল খেলার সুযোগ পেয়েছে তাঁরা। আইএসএলে নিজেদের অভিষেক মরসুমের জন্য ৩৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাঞ্জাব। দলের হেড কোচ স্তাইকোস ভার্জেতিসাস। এই মরসুমের দলের দায়িত্ব সামলাবেন স্লোভেনিয়ার ফুটবলার লুকা মাজেসিন। 

তারুণ ও অভিজ্ঞতার মিশেলে তৈরি এবারের আইএসএলে পাঞ্জাব এফসির দলটি। জুয়ান মেরার মত বিদেশি প্লেয়ার রয়েছেন দলে। এছাড়াও আই লিগে ভাল পারফরম্যান্সের সুবাদে কিরণ কুমার লিম্বুর সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়ানো হয়েছে। ভারতীয় প্লেয়ারদের মধ্যে রয়েছেন অমরজিৎ সিং কিয়াম, লিওন অগাস্টিন, প্রসান্থ কে মোহন, মেলরয় অ্যাসিসি, নিখিল প্রভু, নীতেশ দর্জি, কিংসলি ফার্নান্দেস, স্যামুয়েল লিংডোহ কিনশি, রিকি শাবোং, রঞ্জিত সিং পান্দ্রে, মাশুর শরিফ, শিবিনরাজ কুন্নিল। 

ম্য়াচের আগের দিন কোচ স্তাইকোস বলছেন, ''ডুরান্ড কাপে আমরা যখন ২টো দল মুখোমুখি হয়েছিলাম, তখনের থেকে এই এখন দুটো দল আরও বেশি করে প্রস্তুতি সেরেছে। আমি নিশ্চিত সব প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা প্রথম আইএসএল ম্য়াচের জন্য উত্তেজিত হয়ে রয়েছেন। তবে মোহনবাগানের মত দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতেই হবে। আমরা ফোকাস নষ্ট করতে চাই না। নিজের প্লেয়ারদের পরিণতবোধের ওপর আমার বিশ্বাস রয়েছে। তাঁরা জানেন যে কী করতে হবে।'' কোচের পাশে বসেই ছিলেন অধিনায়ক লুকা। তিনি বলছেন, ''আগামীকালের ম্যাচের জন্য অপেক্ষা করছি। আমি জানি এমন হাইভোল্টেজ ম্য়াচে অনেক ওঠাপড়া লেগেই থাকবে। তবে স্নায়ুর চাপ সামলে যে দল ভাল খেলতে পারবে, তাঁরাই জিতবে। আইএসএলের মত টুর্নামেন্টে উন্নতমানের দল, উন্নতমানের প্লেয়ারদের বিরুদ্ধে খেলতে হয়। আমাদের সেই কথা মাথায় রেখেই নিজেদের সেরাটা দিতে হবে।''

আগামীকাল সল্টলেকের যুবভারতীয় ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব এফ সি ও মোহনবাগান সুপারজায়ান্ট। আইএসএলে খেলার অগাধ অভিজ্ঞতা নিয়ে মাঠে নামতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। অন্য়দিকে একেবারেই নতুন দল পাঞ্জাবের। এত বড় টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামবে তাঁরা। তবে ২০২২-২৩ আই লিগ জয়ের অভিজ্ঞতা থেকেই আত্মবিশ্বাস সঞ্চয় করে ফেরান্দোর দলকে বেগ দিতে মরিয়া লুকার দল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget