এক্সপ্লোর

ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে বিরাট কোহলি, দেখুন কঠোর পরিশ্রমের ভিডিও

দলের সবার চেয়ে যাতে তিনি ফিটনেসের দিক থেকে এগিয়ে থাকেন, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরাট।

হ্যামিলটন: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বরাবরই ফিটনেস নিয়ে সচেতন। তিনি নিজে যেমন সবসময় ফিটনেস বাড়ানোর চেষ্টা করেন, তেমনই চান দলের সবাই ফিটনেসের দিকে নজর দিন। ইনস্টাগ্রামে ফিটনেস চর্চার দু’টি ভিডিও পোস্ট করেছেন বিরাট। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মাটি থেকে অনেকটা উঁচুতে লাফিয়ে উঠছেন। অপর ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাটিতে শুয়ে দু’হাতে ওজন তুলে পিছনের দিকে পা নিয়ে যাচ্ছেন তিনি। এই ভিডিওর সঙ্গে ভারতের অধিনায়ক লিখেছেন, ‘পরিশ্রম করব কি না, সেটা কখনও ইচ্ছার উপর নির্ভর করতে পারে না। নিজেকে উন্নত করার জন্য কঠোর পরিশ্রম দরকার।’
View this post on Instagram

Putting in the work shouldn't be a choice, it should be a requirement to get better. #keeppushingyourself

A post shared by Virat Kohli (@virat.kohli) on

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের পরেই বিরাটের নেতৃত্বে ভারতের টিম ম্যানেজমেন্ট ফিটনেস সংক্রান্ত নয়া নিয়ম চালু করে। তারপর থেকেই জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ইয়ো-ইয়ো টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হয়ে গিয়েছে। দলের সবার চেয়ে যাতে তিনি ফিটনেসের দিক থেকে এগিয়ে থাকেন, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরাট। তরুণ খেলোয়াড়রা তো বটেই, এমনকী লোকেশ রাহুল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও বিরাটকে দেখে নিজেদের ফিটনেস বাড়ানোর দিকে নজর দিয়েছেন। আগামীকাল ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ। ভারতীয় দল প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ জয়ের দোরগোড়ায়। আগামীকালের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারত। তার আগে ফিটনেস চর্চা করছেন বিরাট।

সেরা শিরোনাম

PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget