এক্সপ্লোর

PV Sindhu Wedding: সামনেই শুভ অনুষ্ঠান, আমন্ত্রণপত্র নিয়ে সশরীরের সচিনের বাড়িতে হাজির পিভি সিন্ধু, পেলেন বিশেষ শুভেচ্ছাবার্তাও

PV Sindhu: , ২২ ডিসেম্বর সিন্ধু ও সাঈয়ের চার হাত এক হওয়ার কথা। বিয়ের সমস্ত অনুষ্ঠান অবশ্য ২০ ডিসেম্বর থেকেই শুরু হবে। তা চলবে ২৪ তারিখ পর্যন্ত।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই সুখবর এসেছিল। সিন্ধু পরিবারের তরফে জানানো হয়েছিল হয়েছিল এ বছরের শেষেই ২২ ডিসেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন দুই বারের অলিম্পিক্স পদকজয়ী তারকা শাটলার। পাত্র আইটি সেক্টরের উচ্চপদে কর্মরত বেঙ্কট দত্ত সাঈ। সেই শুভ অনুষ্ঠানের জন্যই এবার 'মাস্টার ব্লাস্টার'-র কাছে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)।

তারকা শাটলার নিজের বাগদত্তা বেঙ্কট দত্তকে নিয়েই সচিন তেন্ডুলকররে (Sachin Tendulkar) বাড়িতে হাজির হয়েছিলেন। মুম্বইয়ে সশরীরে হাজির হয়েই হবু দম্পতি সচিনের হাতে বিয়ের নিমন্ত্রণবার্তা দেন। তারকা শাটলারের শুভ অনুষ্ঠানে সামিল হওয়ার আমন্ত্রণপত্র পেয়ে উচ্ছ্বসিত সচিন হবু দম্পতিকে শুভেচ্ছাও জানান। সোশ্যাল মিডিয়ায় দুইজনের সঙ্গে কার্ড হাতে দাঁড়িয়ে সচিন একটি ছবি পোস্ট করেন।

পোস্টের ক্যাপশনে সিন্ধুর উদ্দেশে সচিন লেখেন, 'ব্যাডমিন্টনে তো ম্যাচের শুরুটা লাভ দিয়েই চালু হয়। বেঙ্কট সাঈ দত্তের সঙ্গে তোমার সফরটা আজীবন এই লাভেই পরিপূর্ণ থাকবে। তোমার বড়দিনের জন্য ব্যক্তিগত ভাবে এসে আমাদের নিমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি যাতে আজীবন সুখী থাক এবং না না স্মরণীয় স্মৃতি গড়ে তোল, সেই কামনাই করি পিভি সিন্ধু।' জবাব সিন্ধুও সচিনের পোস্টটি শেয়ার করে জানান ক্রিকেট কিংবদন্তি তাঁদের দুইজনের জন্যই অনুপ্রেরণা। 

 

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর সিন্ধু ও সাঈয়ের চার হাত এক হওয়ার কথা। বিয়ের সমস্ত অনুষ্ঠান অবশ্য ২০ ডিসেম্বর থেকেই শুরু হবে। তা চলবে ২৪ তারিখ পর্যন্ত। হায়দরাবাদে হবে সিন্ধু ও বেঙ্কটের রিসেপসন। সদ্যই খেতাবের খরা কাটার পরেই সিন্ধু পরিবারের তরফে এই আনন্দের খবর দেওয়া হয়। সিন্ধুর বাবা পিভি রমনের দাবি অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারকা শাটলারের ঠাসা সূচি। সেই কথা মাথায় রেখেই ডিসেম্বরেই তাঁর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সিন্ধুর বাবা জানান, 'দুই পরিবারের তরফেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে কারণ এটা ছাড়া আর কোনও সময় ফাঁকাই পাওয়া যাচ্ছিল না। কোনও বিকল্প ছিল না। সিন্ধু এই সমস্ত আচার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই আবার অনুশীলন শুরু করে দেবে কারণ পরের মরশুমটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: দুমড়ে মুচড়ে একাকার গাড়ি, দুর্ঘটনার শিকার প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget