এক্সপ্লোর

Cristiano Ronaldo Jersey: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সই করা ম্যান ইউ জার্সি চাইলেন রানি দ্বিতীয় এলিজাবেথ!

Queen Elizabeth Demands Manchester United Jersey signed by Cristiano Ronaldo: ১২ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

লন্ডন: সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সই করা জার্সি চাইলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি রোনাল্ডোর নাম ও জার্সি নম্বর সহ ৮০টি জার্সি চেয়েছেন বলে জানা গিয়েছে। বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, প্রথম জার্সিটিতে যেন রোনাল্ডোর সই থাকে।

গত সপ্তাহে জানা যায়, ইতালি থেকে ইংল্যান্ডে ফিরছেন ‘সিআর ৭’। তাঁকে ফের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যাবে। রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার খবরে ম্যান ইউ সমর্থকরা উচ্ছ্বসিত। রানি দ্বিতীয় এলিজাবেথও যে রোনাল্ডোর ভক্ত, সেটা এতদিন জানা যায়নি। এবার জানা গেল, রোনাল্ডোর সই করা জার্সি চেয়েছেন তিনি। একটি ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়। পরে অবশ্য ট্যুইটটি মুছে দেওয়া হয়েছে। ফলে এই ঘটনার সত্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

রোনাল্ডো নিজে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার বিষয়ে জানিয়েছেন, ‘আমার যখন ১৮ বছর বয়স ছিল, তখন আমি এখানে ছিলাম। ১২ বছর পর এখানে ফিরে খুব ভাল লাগছে। আমি প্রথম ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পরেই জাতীয় দল পর্তুগালের হয়ে নতুন রেকর্ড গড়েছেন রোনাল্ডো। ইরানের আলি দাইকে টপকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১৪৮ ম্যাচে ১০৯ গোল রয়েছে আলি দাইয়ের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জোড়া গোল করে সেই রেকর্ড টপকে গেলেন রোনাল্ডো। আগেই আলি দাইয়ের রেকর্ড স্পর্শ করেন রোনাল্ডো। এবার তিনি এককভাবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডের অধিকারী হয়ে গেলেন। আন্তর্জাতিক ফুটবলে ১৮০ ম্যাচে ১১১ গোল হয়ে গেল রোনাল্ডোর।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারছিল পর্তুগাল। ৮৯ মিনিটে গোল করে সমতা ফেরান রোনাল্ডো। এরপর সংযোজিত সময়ের ষষ্ঠ মিনিটে ফের গোল করে তিনি রেকর্ড গড়েন। 

এই রেকর্ড গড়ার পর রোনাল্ডো বলেছেন, ‘আমি খুব খুশি। শুধু এই কারণে না যে আমি রেকর্ড গড়েছি, আমাদের এই বিশেষ মুহূর্তের জন্য ভাল লাগছে।’ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget