এক্সপ্লোর

Quinton de Kock Retirement: ''বিশ্ব ক্রিকেট টেস্টে মিস করবে ডি কককে'', বার্তা বাটলারের

Quinton de Kock Retirement: টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক (quinton de cock)। মাত্র ২৯ বছর বয়সেই টেস্টকে বিদায় জানিয়েছেন পরিবারকে সময় দিতে চান বলে।

লন্ডন: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক (quinton de cock)। মাত্র ২৯ বছর বয়সেই টেস্টকে বিদায় জানিয়েছেন তিনি। ডি ককের স্ত্রী শাশা সন্তানসম্ভবা। তাই পরিবারকে সময় দিতে চান, এমনই নিজের বার্তায় জানিয়েছেন ডি কক। প্রোটিয়া তারকার এই সিদ্ধান্তে অবাক ইংল্য়ান্ডের তারকা ব্যাটার জশ বাটলার। অ্যাশেজ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন বাটলার। সেখান থেকেই এই প্রসঙ্গে তিনি বলেন, ''এটা পুরোটাই ডি ককের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমি ওর অনেক বড় ফ্যান। এইজন্যই ওর সিদ্ধান্তে কিছুটা হতাশ আমি। টেস্ট ক্রিকেটে ওকে ব্যাট করতে দেখতে, ওকে উইকেটের পেছনে দাঁড়াতে দেখতে খুব ভাল লাগত আমার। বিশ্ব ক্রিকেট টেস্ট ফর্ম্যাটে ডি ককসে নিঃসন্দেহে মিস করবে। তবে আমি মনে করি, হয়ত নিজের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ডি কক।''

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ১১৩ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে। আর এরপরই টেস্ট (test) ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া উইকেট কিপার কুইন্টন ডি কক (Quinton de cock)। মাত্র ২৯ বছর বয়সেই ডি ককের সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ডি কক। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ''এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। প্রচুর সময় লেগেছে আমার এই সিদ্ধান্তে পৌঁছতে। আমি দীর্ঘ সময় ধরে ভাবার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার ভবিষ্যৎ কী হবে, আমার প্রায়োরিটি কী হবে এইসব কিছু মাথায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের প্রায়োরিটি এই মুহূর্তে সাসা এবং আমি আমাদের নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে চলেছি।'' নিজের বিবৃতিতে আরও যোগ করে ডি কক বলেন, ''আমি এরপরেও আমার পরিবারকে সময় দিতে চাই। আমার কাছে আমার পরিবার সবটুকু। আমি চাই আমার কাছে যেটুকু সময় তার বেশিরভাগটাই পরিবারকে দেব। এই মুহূর্তে আমাদের জীবনে এটা একটা নতুন এবং সব থেকে উত্তেজনাকর অধ্যায়। আমি টেস্ট ক্রিকেটকে ভালবাসি। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে ভালবাসি। আমার কেরিয়ারের ভাল এবং খারাপ সময় সবটাকেই আমি ভালবাসি। সেলিব্রেশন, হতাশা সবটুকুকেই আমি ভালবাসি। কিন্তু এখন আমি আমার জীবনে এমন কিছু খুঁজে পেয়েছি যা আমি সব থেকে বেশি ভালবাসি।''

চলতি অ্যাশেজে উইকেটের পেছনে সেভাবে ছন্দে মনে হয়নি বাটলারকে। অনেক ক্যাচ মিস করেছেন। সেই প্রসঙ্গে ইংল্যান্ড উইকেট কিপার ব্যাটার বলেন, ''একটি ক্যাচ ড্রপ করা শুধু নিজের নয়, গোটা দলের জন্য তা ক্ষতিকর। আর এই সময়টা ভীষণ হতাশ মনে হয় ভেতরে ভেতরে। কিন্তু এটা ক্রিকেটের অঙ্গ। এখান থেকেই বেরিয়ে আসতে জানতে হয়।'' 

 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget