এক্সপ্লোর

Quinton de Kock ODI Retirement: বিশ্বকাপের পরই ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন কুইন্টন ডি কক

ODI World Cup 2023: ২০১৩ সালে প্রথমবার ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল ডি ককের। জাতীয় দলের জার্সিতে ১৪০ ম্যাচে খেলেছেন।

ডারবান: ২০২১ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দু বছর পর এবার ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন কুইন্টন ডি কক (Quinton de Kock ODI Retirement)। ভারতের মাটিতে হতে চলা আসন্ন বিশ্বকাপেই শেষবার ৫০ ওভারের ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে খেলতে নামবেন এই প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার। ২০১৩ সালে প্রথমবার ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল ডি ককের। জাতীয় দলের জার্সিতে ১৪০ ম্যাচে খেলেছেন। এখনও পর্যন্ত বাঁহাতি উইকেটকিপার ব্য়াটার ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ৫৯৬৬ রান করেছেন। গড় ৪৪.৮৫। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৭টি। অর্ধশতরান হাঁকিয়েছেন ২৯টি। উইকেটকিপার হিসেবেও ওয়ান ডে ফর্ম্যাটে সাফল্য পেয়েছেন তিনি। মোট ১৯৭টি শিকার রয়েছে তাঁর। তার মধ্য়ে রয়েছে ১৮৩ টি ক্যাচ ও ১৪টি স্ট্যাম্প। 

দক্ষিণ আফ্রিকার (South Africa) ডিরেক্টর অফ ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছেন, ''কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের অন্যতম বড় সম্পদ। ও নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে একটি উদাহরণ তৈরি করেছেন। গত কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকা দলের ধারাবাহিক সদস্য ছিলেন ডি কক। অধিনায়ক হিসেবেও দায়িত্ব সামলেছেন বাঁহাতি উইকেটকিপার ব্যাটার।'' তিনি আরও বলেন, ''আমরা ডি ককের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আমরা ওকে ধন্যবাদ জানাতে চাই এতগুলাে বছর ধরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জার্সিতে প্রতিনিধিত্ব করার জন্য। আমরা শুভেচ্ছা জানাতে চাই। টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলে ডি কক খেলবে, এটাই আমাদের জন্য় ভাল খবর।''

কুইন্টন ডি কক ((Quinton de Kock) ওয়ান ডে ক্রিকেটে চতুর্থ দ্রুততম ব্যাটার হিসেবে হাজার রান পূর্ণ করেছিলেন মাত্র ২১ ইনিংস খেলেই। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে করা ১৭৮ রানের ইনিংসটিই তাঁর কেরিয়ারের সেরা ওয়ান ডে ইনিংস। ২০২০-২০২১ সালে ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন। 

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়ে গেল মঙ্গলবার। তেম্বা বাভুমার নেতৃত্বে খেলতে নামবে প্রোটিয়া শিবির এই বিশ্বকাপের মঞ্চে। অভিজ্ঞ ডেভিড মিলার রয়েছেন স্কোয়াড। তিন পেসার হিসেবে খেলবেন কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি ও আনরিখ নোখিয়া। এছাড়াও রয়েছেন পেসার অলরাউন্ডার সিসান্দা মাগালা। ভারতের বিরুদ্ধে একটি ম্যাচ গ্রুপ পর্বে খেলবে দক্ষিণ আফ্রিকা শিবির। সেই ম্যাচটি আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে। 

আরও পড়ুন: ঘোষিত হয়ে গেল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget