এক্সপ্লোর

৪ দিন দেরি করে ফেললে! কাকে বললেন অশ্বিন?

Devon Conway: আইপিএল-এর দলগুলি যে তাঁকে না নিয়ে ভুল করেছে, সেটা গতকাল বুঝিয়ে দিয়েছেন কনওয়ে।

নয়াদিল্লি: গত বৃহস্পতিবার ছিল আইপিএল-এর নিলাম। আরও অনেক ক্রিকেটারের মতোই এই নিলামে নাম ছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ের। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। কিন্তু ২৯ বছর বয়সি এই ক্রিকেটারকে কোনও দলই নেয়নি। অবিক্রিতই থেকে যান তিনি।

আইপিএল-এর দলগুলি যে তাঁকে না নিয়ে ভুল করেছে, সেটা গতকাল বুঝিয়ে দিয়েছেন কনওয়ে। নিউজিল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৫৯ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। ১৯ রানে নিউজিল্যান্ডের ৩ উইকেট পড়ে যাওয়ার পর এই অসাধারণ ইনিংস খেলে দলকে ম্যাচ জেতান কনওয়ে।

এই ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৮৪ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ১৩১ রানে অলআউট হয়ে যায়। অসিদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন মিচেল স্টার্ক। নিউজিল্যান্ডের হয়ে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন ইশ সোধি। দু’টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। ৫৩ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।

এরপর ট্যুইট করে কনওয়ের প্রশংসা করার পাশাপাশি খোঁচাও দেন ভারতীয় দলের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি লেখেন, ‘চারদিন দেরি করে ফেললে!’

কনওয়ের মতোই এবারের আইপিএল-এর নিলামে অবিক্রিত থেকে যান সোধি। তিনিও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget