এক্সপ্লোর

Laver Cup 2022: ল্যাভার কাপে চলতি বছর ডাবলসে জুটি বাঁধতে চলেছেন নাদাল-ফেডেরার

Laver Cup 2022: আরেক জন চোটের জন্য় গত ২ বছরে বারবার কেরিয়ারে ধাক্কা খেয়েছেন। এবার বিশ্ব টেনিসের ২ কিংবদন্তী রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে দেখা যাবে একই মঞ্চে একসঙ্গে খেলতে।

মাদ্রিদ: একজন সদ্য অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। এমনকী পুরুষদের টেনিসে সর্বাধিক ২১ গ্র্যান্ডস্লামের মালিকও। আরেক জন চোটের জন্য় গত ২ বছরে বারবার কেরিয়ারে ধাক্কা খেয়েছেন। এবার বিশ্ব টেনিসের ২ কিংবদন্তী রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে দেখা যাবে একই মঞ্চে একসঙ্গে খেলতে। হাঁটুর চোট গত জুলাই থেকে ভুগিয়েছে রজারকে। অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি তিনি। অন্যদিকে চোট সারিয়ে ফিরে এসেই গ্র্য়ান্ডস্লাম জিতেছেন নাদাল। এদিন নাদাল ও ফেডেরারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, তাঁরা ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর লন্ডনে টিম ইউরোপের প্রতিনিধিত্ব করবেন।

টুর্নামেন্টের নাম ল্য়াভার কাপ। এই টুর্নামেন্টেই ডাবলসে একসঙ্গে খেলবেন নাদাল-ফেডেক্স। এই নিয়ে সুইস টেনিস সম্রাট জানিয়েছেন, ''আমি এই বছরের শেষে প্রতিযোগিতায় ফেরার চেষ্টা করছি এবং ল্যাভার কাপ আমার পরিকল্পনার অংশ। ল্যাভার কাপে খেলা নিয়ে নাদালের সঙ্গে আগেও কথা হয়েছিল। এবার আমরা একসঙ্গে খেলতে চলেছি।'' ২০১৭ সালে প্রথম ল্যাভার কাপের সময়, এই জুটি ম্যাচে নেমেছিল এবং ডাবলসের খেতাব জিতেছিল। সদ্য গ্র্যান্ডস্লাম জেতা নাদাল বলছেন, ''আমরা যদি আবারও ডাবলসে জুটি হিসেবে কোর্টে নামতে পারি, তাহলে আমাদের কেরিয়ারের এই পর্যায়ে এটা আমাদের দুজনের জন্যই একটি বিশেষ অভিজ্ঞতা হবে।''

উল্লেখ্য, গত রবিবার ৫ ঘণ্টা ২৫ মিনিটের লড়াই শেষে কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতেছেন রাফায়েল নাদাল। পুরুষদের টেনিস এই মুহূর্তে তিনিই সর্বাধিক গ্র্য়ান্ডস্লামের মালিক। একইসঙ্গে কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনও জিতলেন স্প্যানিশ টেনিস তারকা। ফাইনালে রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে হারিয়ে দিলেন রাফা। টপকে গেলেন নোভাক জকোভিচ ও রজার ফেডেরারে গ্র্যান্ডস্লাম জয়ের সংখ্যা। প্রথম ২ সেট হেরে পরের তিন সেটে পরপর জিতে ম্যাচ পকেটে পুরে নেন স্প্যানিশ টেনিসের সুপারস্টার। খেলার ফল নাদালের পক্ষে ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫। ২০০৯ সালের পর ফের ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: বিশ্বজয়ের পর কবে, কাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে ভারতীয় দল, অবশেষে জানিয়ে দিল বিসিসিআই
বিশ্বজয়ের পর কবে, কাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে ভারতীয় দল, অবশেষে জানিয়ে দিল বিসিসিআই
IPL 2026: মরশুম শুরুর আগেই সতীর্থদের সতর্কবার্তা, কী বললেন আরসিবির মহাতারকা বিরাট কোহলি?
মরশুম শুরুর আগেই সতীর্থদের সতর্কবার্তা, কী বললেন আরসিবির মহাতারকা বিরাট কোহলি?
Kolkata Knight Riders: শহরে চলে আসলেন আইপিএলের সবথেকে দামি বিদেশি, কেকেআর শিবিরে যোগদান ক্যামেরন গ্রিনের
শহরে চলে আসলেন আইপিএলের সবথেকে দামি বিদেশি, কেকেআর শিবিরে যোগদান ক্যামেরন গ্রিনের
Cristiano Ronaldo: স্কোয়াডেই জায়গা হল না রোনাল্ডোর, বিশ্বকাপ খেলার আশা শেষ?
স্কোয়াডেই জায়গা হল না রোনাল্ডোর, বিশ্বকাপ খেলার আশা শেষ?

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Jio, Airtel, Vi : প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
প্রি-পেইড থেকে পোস্ট পেইডে যেতে চান ? কে দিচ্ছে সবথেকে সস্তা প্ল্যান ?
Digital Door Lock : স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
স্মার্ট লক কি বিপদ ডেকে আনছে ? ডিজিটাল ডোর লক ব্যবহারের আগে এই জরুরি বিষয়গুলি জানুন
SBI Income Tax Update: স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
স্টেট ব্যাঙ্ককে ৬,৩৩৭ কোটি টাকার ট্যাক্স নোটিস, আয়কর বিভাগের বড় সিদ্ধান্ত, সোমবার পড়বে স্টক ? 
HDFC Bank : ৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
৩ দিনে ৯,৫০০ কোটি লস HDFC ব্যাঙ্কের শেয়ারে, খুচরো বিনিয়োগকারীদের মাথায় হাত ! 
Stock Market Today : ৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
৩০০ পয়েন্ট বাড়লেও ভয় বাড়ছে বাজারে, আগামী সপ্তাহে বড় ধস ? কী করবেন ? 
SIP Investment Process : বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
বাজারে সংকট এলেই বন্ধ করে দেওয়া উচিত SIP ? দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Embed widget