এক্সপ্লোর

Australian Open 2024: রড লেভার এরিনায় 'বুড়ো' বোপান্নার নজির, সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছা কিংবদন্তি নাদালের

Nadal On Bopanna: অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসের ফাইনালে ১ ঘণ্টা ৪০ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন বোপান্না-এবডেন জুটি। নিজের কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জেতেন ভারতীয় তারকা

মেলবোর্ন: রড লেভার এরিনায় ৪৩ বছর বয়সে ইতিহাস গড়েছেন। বিশ্বের সবচেয়ে 'বুড়ো' টেনিস প্লেয়ার হিসেবে গ্র্যান্ডস্লাম জিতেছেন। পুরুষদের ডাবলসে অস্ট্রেলিয়ার ম্য়াথু এবডেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিয়েছিলেন। এবার রোহন বোপান্নার (Rohan Bopanna) প্রশংসায় পঞ্চমুখ হলেন কিংবদন্তি রাফায়েল নাদাল (Rafael Nadal)। নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টেনিস তারকাকে শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টা স্টোরিতে  স্প্যানিস টেনিসের মায়েস্ত্রো লিখেছেন, ''এই অনন্য কীর্তির জন্য অনেক অনেক শুভেচ্ছা রোহন।'' উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসের ফাইনালে ১ ঘণ্টা ৪০ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন বোপান্না-এবডেন জুটি।

 অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন তাঁরা। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন (Rohan Bopanna)। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ের নজির গড়লেন ভারতের তারকা টেনিস প্লেয়ার। 

সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের। ২০২২ সালে ৪০ বছর ৯ মাস বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন মার্সেলো আরেভোলা। তার আগে মাইক ব্রায়ান ২০১৮ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ৪ মাস বয়সে। তালিকায় তৃতীয় আর এক ভারতীয় লিয়েন্ডার পেজ়। তিনি ২০১৩ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ২ মাস বয়সে। বোপান্না এঁদের সবাইকেই অনেকটা ছাপিয়ে গেলেন।

তবে পুরুষ-মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড মার্টিনা নাভ্রাতিলোভার। তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস জিতেছিলেন লিয়েন্ডার পেজ়ের সঙ্গে জুটি বেধে। তখন নাভ্রাতিলোভার বয়স ৪৬ বছর ২৬১ দিন। গত বছরের ইউএস ওপেনের সময়ই এই রেকর্ড গড়ে ফেলতে পারতেন বোপান্না। তবে সে বার হেরে যান রাজীব রাম এবং জো সালিসবারি জুটির কাছে।

কিছুদিন আগেই বিশ্বরেকর্ড গড়েছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক টেনিস প্লেয়ার হিসেবে পুরুষদের ডাবলসে ক্রমতালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন ৪৩ বছরের রোহন বোপান্না (Rohan Bopanna)। নিজের অস্ট্রেলিয়ান (Australian) টেনিস পার্টনারকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের(Australian Open 2024) ফাইনালেও পৌঁছে গিয়েছেন। ২০০৩ সাল থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিততে পারেননি। তবে এবার পারলেন। আর সবচেয়ে বুড়ো বয়সে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
Rohit Sharma: লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
লর্ডসেই রোহিতের কেরিয়ারে যবনিকা পতন! ইংল্যান্ড সিরিজ় শেষেই অবসর 'হিটম্যান'-র?
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্যানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget