এক্সপ্লোর

ব্যর্থ রাহানের সেঞ্চুরি, ঝোড়ো ইনিংসে দিল্লিকে ম্যাচ জেতালেন ঋষভ

এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এলে দিল্লি। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠার দৌড় থেকে কার্যত ছিটকেই গেল রাজস্থান।

জয়পুর: ঘরের মাঠে ব্যাট হাতে জ্বলে উঠলেন অজিঙ্ক রাহানে। সদ্য রাজস্থান রয়্যালসের নেতৃত্ব থেকে অপসারিত মুম্বইয়ের তারকা ব্যাটসম্যান সোমবার ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের অনবদ্য ইনিংস খেললেন। তবু ম্যাচের শেষে মাথা নীচু রাহানের। তাঁর ব্যাটিং বিক্রমও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতাতে পারল না রাজস্থানকে। রাহানের মঞ্চে উজ্জ্বল হয়ে উঠলেন ঋষভ পন্থ। ৩৬ বলে অপরাজিত ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দিল্লি সমর্থকদের মুখে হাসি ফোটালেন তিনি। সম্প্রতি বিশ্বকাপের দলে তিনি ব্রাত্য থেকেছেন। তাঁকে উপেক্ষা করে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে দীনেশ কার্তিককে বেছে নিয়েছেন জাতীয় নির্বাচকেরা। সোমবার ব্যাট হাতে যেন তারই জবাব দিলেন ঋষভ। প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ১৯১/৬। রাহানের সেঞ্চুরির পাশাপাশি ৩২ বলে ৫০ রান করেন নতুন অধিনায়ক স্টিভ স্মিথ। দিল্লির বোলারদের মধ্যে সেরা কাগিসো রাবাডা। ৩৭ রানে ২ উইকেট নেন তিনি। রান তাড়া করতে নেমে দিল্লির শুরুটা ভাল হয়। ওপেনিং জুটিতে ৭.৩ ওভারে ৭২ রান যোগ করেন শিখর ধবন ও পৃথ্বী শ। ২৭ বলে ৫৪ রান করে ফেরেন শিখর। ৩৯ বলে ৪২ করেন পৃথ্বী। তাঁরা ফেরার পর ইনিংসের হাল ধরেন ঋষভ। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। স্ট্রাইক রেট ২১৬! তাঁর দাপটে চার বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় দিল্লি। এই জয়ের ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এলে দিল্লি। যাদের উপদেষ্টা হিসাবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠার দৌড় থেকে কার্যত ছিটকেই গেল রাজস্থান।

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget