এক্সপ্লোর

Indian Cricket New Coach: ''অত্যন্ত সম্মানিত আমি, কাজ করার জন্য মুখিয়ে রয়েছি'', কী বললেন দ্রাবিড়?

Indian Cricket New Coach: বেশ কিছুদিন থেকেই জল্পনা চলছিল দ্রাবিড়ের কোচ হওয়া নিয়ে। প্রাক্তন ভারত অধিনায়ক কোচের পদে আবেদনও জানিয়েছিলেন। বুধবার বিসিসিআইয়ের তরফে 

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচিত হয়েছেন রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কোচের পদ থেকে সরছেন শাস্ত্রী। বেশ কিছুদিন থেকেই জল্পনা চলছিল দ্রাবিড়ের কোচ হওয়া নিয়ে। প্রাক্তন ভারত অধিনায়ক কোচের পদে আবেদনও জানিয়েছিলেন। বুধবার বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে সিলমোহর দিয়ে দেওয়া হল। নতুন দায়িত্ব পাওয়ার পরই দ্রাবিড় বলেন, 'আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এই দায়িত্ব পেয়ে। খুব তাড়াতাড়ি কাজ শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। এতদিন রবি শাস্ত্রীর কোচিংয়ে ছেলেরা ভাল পারফর্ম করেছে। আমি সেই ধারাটাই বজায় রাখতে চাই। আগামী বছর বেশ কয়েকটা টুর্নামেন্ট রয়েছে আমাদের। সেগুলোতে ভাল পারফর্ম করতে হবে দলগত ভাবে। এই ছেলেদের আমি অনেককেই অনূর্ধ্ব ১৯, ভারত এ ও কাউকে এনসিএতে একসঙ্গে কাজ করার সুবাদে বেশ কাছের থেকে দেখেছি। ওঁরা প্রতিদিন প্রতিনিয়ত উন্নতি করেছে।'

শাস্ত্রীর মেয়াদ ফুরোলে দ্রাবিড় ভারতের কোচ হতে পারেন বলে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতের সীমিত ওভারের দলের কোচ হয়েছিলেন দ্রাবিড়। তার পরেও ভারতের কোচ হওয়ার চেয়ে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব সামলানোই বেশি পছন্দ ছিল দ্রাবিড়ের কাছে। কিন্তু সৌরভ-জয় শাহরাই দ্রাবিড়ের মত বদলানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন বলে সূত্রের খবর।

তবে নতুন করে জল্পনা তৈরি হয়েছিল কারণ, সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বিসিসিআই সভাপতি সৌরভ বলেছিলেন, দ্রাবিড় কোচ হচ্ছেন এই খবর তিনি সংবাদমাধ্যমে দেখে জেনেছেন। বলেছিলেন, দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও ভালো কাজ করেছেন। ভারতের যে শক্তিশালী দল গড়া সম্ভব হচ্ছে, তাতে এনসিএর ভূমিকা রয়েছে বলেও মতপ্রকাশ করেছিলেন সৌরভ।

জাতীয় দলের হেডস্যারের ভূমিকায় প্রথমবার দেখা যাবে রাহুলকে। কিন্তু তা বলে কোচিংয়ের অভিজ্ঞতা একদমই কম নয় তাঁর। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন রাহুল। পৃথ্বী শ, শুভমান গিলরা রাহুলের কোচিংয়েই বিশ্বকাপ জিতেছিলেন। 

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget