এক্সপ্লোর

ছয় মেরে সেঞ্চুরি রোহিতের, গড়লেন নয়া রেকর্ড, শতরানের পথে রাহানে, প্রাথমিক ধাক্কা কাটিয়ে বড় স্কোরের পথে ভারত

পরিস্থিতি সামাল দেন রোহিত ও রাহানে। রোহিত শুরু থেকেই ছিলেন সাবলীল মেজাজে। তিনি সেঞ্চুরি সম্পূর্ণ করে ক্রিজে। রাহানে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেছেন। দেশের মাটিতে এটাই রাহানের টেস্টে দ্রুততম হাফসেঞ্চুরি।

রাঁচি: সিরিজের ফয়সালা আগেই হয়ে যাওয়ায় কার্যত নিয়মরক্ষার ম্যাচ। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবশ্য শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। সিরিজে প্রথমবার। যদিও রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানের পার্টনারশিপে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে ভারত। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের অনেক আগেই প্রথম দিনের খেলা শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। ৫৮ ওভারের শেষে ভারতের রান ৩ উইকেটে ২২৪। রোহিত ১১৭ ও রাহানে ৮৩ রানে অপরাজিত। দক্ষিণ আফ্রিকার অফস্পিনার ডেন পায়েতকে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করেন রোহিত। চলতি সিরিজে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও ভেঙে দিলেন রোহিত। তিনি এখনও পর্যন্ত চলতি সিরিজে মেরেছেন ১৬টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার বাংলাদেশের বিরুদ্ধে ২০১৮-১৯ মরসুমে দুই টেস্টের সিরিজে ১৫টি ছক্কা মেরেছিলেন। সেটাই ছিল এখনও পর্যন্ত রেকর্ড। এই ম্যাচেও টস হেরেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়র ফ্যাফ ডুপ্লেসি। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারেই কাগিসো রাবাডার বলে ফিরে যান ভারতীয় ওপেনার মায়াঙ্ক অগ্রবাল (১০ রান)। চেতেশ্বর পূজারা কোনও রান না করেই ফেরেন সেই রাবাডার বলেই। অধিনায়ক বিরাট কোহলিকেও (১২ রান) দ্রুত তুলে নেন এনরিক নর্টজে। তবে পরিস্থিতি সামাল দেন রোহিত ও রাহানে। রোহিত শুরু থেকেই ছিলেন সাবলীল মেজাজে। তিনি হাফসেঞ্চুরি সম্পূর্ণ করে ক্রিজে। রাহানেও হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেছেন। দেশের মাটিতে এটাই রাহানের টেস্টে দ্রুততম হাফসেঞ্চুরি। ৭০ বলে ৫০ রান সম্পূর্ণ করেন রাহানে। হাফসেঞ্চুরি করার পথে তিনি মেরেছেন ৮টি বাউন্ডারি। দুজনের সেঞ্চুরি পার্টনারশিপও হয়ে গিয়েছে। এই দুই ব্যাটসম্যান ভারতীয় দলকে বড় রানের পথে নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget