এক্সপ্লোর

Ramiz Raja: ভারতই সব নয়, অন্য কোনও দেশে টুর্নামেন্ট করব না, বলছেন পাকিস্তান বোর্ডের প্রধান

Pakistan Cricket Board: দীর্ঘ ২৯ বছর পর কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান (Pakistan Cricket Team)। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাক মুলুকে।

ইসলামাবাদ: দীর্ঘ ২৯ বছর পর কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান (Pakistan Cricket Team)। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাক মুলুকে। তার আগে এশিয়া কাপও আয়োজিত হবে সে দেশে। দায়িত্ব পেয়েই পাক ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা (Ramiz Raja) জানিয়ে দিলেন, পাকিস্তানেই টুর্নামেন্ট করবেন তাঁরা। ভারতের চাপে সংযুক্ত আরব আমিরশাহি বা অন্য কোনও দেশে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হবে না ।

রামিজ রাজা বলেছেন, 'আইসিসি সব দিক খতিয়ে দেখে তবেই আমাদের দায়িত্ব দিয়েছে। এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা ইউএই-তে যাব না। ভারতের জন্য সব কিছু হয় না। আমরাও আছি। চিন্তা করবেন না ।'

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী বছর ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। ১৩ নভেম্বর ফাইনাল আয়োজিত হবে। মোট ৭টি ভেন্যুতে খেলা হবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে সুপার ১২ তে খেলার জন্য যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ খেলতে হবে। এছাড়া মোট ৪৫টি ম্যাচ খেলা হবে আগামী বছরের বিশ্বকাপে। যেই ৭টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে টুর্নামেন্টের জন্য সেগুলো হল - ব্রিসবেন, পারথ, সিডনি, অ্যাডিলেড, গিলং, মেলবোর্ন, হোবার্ট ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা হবে মেলবোর্নে। ২টাে সেমিফাইনাল খেলা হবে অ্যাডিলেড ও পারথ স্টেডিয়ামে। টুর্নামেন্টের প্রধান ক্রিস টিটলে এক বিবৃতিতে জানিয়েছেন, '১২টি দল এরমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। এছাড়াও বাকি আর কোন কোন দল আসতে চলেছে, তা দেখার। আমরা অস্ট্রেলিয়ায় আইসিসি ইভেন্ট ফিরিয়ে আনতে চেয়েছিলাম। সেই মতো আমরা খুব আনন্দিত এটা ঘোষণা করতে পেরে যে আগামী বছর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হতে চলেছে।' ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। কিন্তু কোভিডের জন্য তা পিছিয়ে গিয়েছিল।

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget