এক্সপ্লোর

Pakistan Cricket Board: যত কাণ্ড বাইশ গজে, ম্যাচ রেফারির রিপোর্ট জমা পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ডে

দীর্ঘ আঠাশ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে এসেছে অস্ট্রেলিয়া (Pakistan vs Australia)। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টের শেষে অবশ্য চর্চায় বাইশ গজ।

রাওয়ালপিণ্ডি: দীর্ঘ আঠাশ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে এসেছে অস্ট্রেলিয়া (Pakistan vs Australia)। রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টের শেষে অবশ্য চর্চায় বাইশ গজ। প্রথম টেস্টের জন্য যে পিচের ব্যবস্থা ছিল তা নিয়ে খুশি হতে পারছে না কোনও শিবিরই। অস্ট্রেলীয় ক্রিকেটারেরা সরাসরি বলছেন। পাকিস্তানের প্রাক্তনীরা বিরক্তি প্রকাশ করছেন।

এবার রাওয়ালপিণ্ডির বাইশ গজ নিয়ে ম্যাচ রেফারি রঞ্জন মদুগলের (Ranjan Madugale) রিপোর্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কাছে পাঠাল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, এবার পিসিবি-ই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

প্রথম টেস্টে পাঁচ দিনে দুই দল মিলে তুলেছিল ১,১৮৭ রান। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি মনে করছেন, তাঁর দেশ হারতে চায়নি, সেই কারণেই এমন পিচ বানিয়েছে। প্রথম ইনিংসে ব্যাট করে ৪৭৬/৪ তুলে ডিক্লেয়ার দেয় পাকিস্তান। পাল্টা অস্ট্রেলিয়া তোলে ৪৫৯। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বিনা উইকেটে ২৫২ রান তোলে। দুই ইনিংসেই শতরান করেন ইমাম উল হক।

পিচে বোলারদের জন্য প্রায় কিছুই ছিল না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আফ্রিদি বলেছেন, ‘‘ওরা অস্ট্রেলিয়ার কথা ভাবেনি। ওরা শুধু ভেবেছে, ‘এই ম্যাচ হারা চলবে না।’ পরের দুই টেস্ট লাহৌর ও করাচিতে। সেখানে ভাল পিচ তৈরি করতে হবে। ঘরের মাঠে খেলার সুবিধা নিতে হবে। না হলে যখন অস্ট্রেলিয়া যাবে, তখন খুব সমস্যায় পড়তে হবে।’’

পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। তিনি বলেন, ‘‘রাওয়ালপিণ্ডির সাধারণ পিচ এটা নয়। ওরা এটা পরিষ্কার করে দিয়েছে যে, আমাদের পেস আক্রমণকে ভয় পেয়েই এমন করেছে।’’ চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ এই পিচকে মৃত বলে ঘোষণা করেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড যদিও মনে করছিল যে, আইসিসি রাওয়ালপিণ্ডি পিচ নিয়ে কোনও ব্যবস্থা নেবে না। তবে ম্যাচ রেফারি রঞ্জন মদুগলে এই পিচ টেস্টের উপযুক্ত নয় বলে অভিযোগ করতে পারেন বলে মনে করা হচ্ছিল। বৃহস্পতিবার জানা গেল, পিসিবির কোর্টেই বল ঠেলেছে আইসিসি।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডার্সের পিচকে খারাপ বলা হয়েছিল। সেখানে ব্যাটারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই পিচ। পাকিস্তানের সংবাদমাধ্যম মনে করছে, রাওয়ালপিণ্ডি পিচ নিয়ে আইসিসি ভাবনা চিন্তা করতেই পারে, কারণ প্রথম চার দিনে মাত্র ১১টি উইকেট পড়েছিল। ম্যাচ রেফারি যদি এই পিচকে খারাপ তকমা দেন তা হলে এই ক্রিকেট স্টেডিয়াম তিনটি ডিমেরিট পয়েন্ট পাবে। পাঁচ বছরের মধ্যে কোনও স্টেডিয়াম যদি পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায় তা হলে এক বছর সেই স্টেডিয়াম কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না। রাওয়ালপিণ্ডির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget