এক্সপ্লোর

সৌরাষ্ট্রের সূর্যোদয়, রাজকোটে বাংলার রঞ্জি জয়ের স্বপ্নের সলিল সমাধি

প্রত্যাশা থাকলেও এবারও বাংলার ভারতসেরা হওয়ার স্বপ্ন অধরাই থাকল।

রাজকোট: প্রত্যাশা ছিল, কিন্তু এবারও বাংলার ভারতসেরা হওয়ার স্বপ্ন অধরাই থাকল। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশেন স্টেডিয়ামে বাংলার ভারতসেরা হওয়ার স্বপ্নের সলিল সমাধি হল। প্রথম ইনিংসে ৪৪ রানে এগিয়ে থেকে জয়ের দোরগোড়ায় জয়দেব উনাদকাটের দল। সৌরাষ্ট্রের জয় এখন স্রেফ সময়ের অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র ব্যাট করতে নামলেও এটা কার্যত নিয়মরক্ষা।

শুক্রবার ম্যাচের শেষ দিন যে আশার আলো নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন অনুষ্টুপ মজুমদার ও অর্ণব নন্দী, তা খেলা শুরুর ৮ বলের মধ্যেই ঘোর অন্ধকারে পরিণত হয়। জয়দেব উনাদকাটের এক ওভারেই খেলা পুরোপুরি ঘুরে যায়। ৬৩ রানে জয়দেব উনাদকাটের বলে অনুষ্টুপের এলবিডব্লুউ হয়ে ফিরে যাওয়া। আর তারপর  আকাশ দীপের রানআউট। ডানহাতি পেসার আউট হলেন শিক্ষানবিশদের মতো। ভোরের আলো ফোটার মতো যে ঔজ্জ্বল্য বাংলা শিবিরে ছিল, বেলা গড়াতেই তা ফ্যাকাশে থেকে আরও ফ্যাকাশে হতে থাকল।

১৬ বল পর্যন্ত মুকেশ কুমারের ক্রিজে টিকে থাকা আর সেই উইকেট পড়তেই একেবারে কফিন বন্দি হয়ে যায় বাংলার রঞ্জি জয়ের স্বপ্ন। ব্যাট হাতে অর্ণব লড়েছেন ঠিকই, তবে নায়ক হয়ে ফিরতে পারেননি। তিনি ৪০ রানে অপরাজিত থাকলেও ঈশান পোড়েলের উইকেট পড়তেই প্রথমবার সৌরাষ্ট্রের রঞ্জি জয়ের ইতিহাস লেখা হয়ে যায় রাজকোটে।

বাংলার ইনিংস শেষ হয় ৩৮১ রানে। রাজকোটে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। প্রথম ইনিংসে বাংলার বিরুদ্ধে ৪২৫ রান তোলে সৌরাষ্ট্র। প্রথম ইনিংসে বাংলা তোলে ৩৮১। সুদীপ চট্টোপাধ্যায় (৮১), ঋদ্ধিমান সাহা (৬৪) লড়াকু ইনিংস খেললেও শেষ হাসি হাসেন চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকাটরাই।

প্রসঙ্গত, গত আট বছরে এটা নিয়ে চারবার রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে সৌরাষ্ট্র। গত মরসুমে ফাইনালে উঠে বিদর্ভের কাছে হেরেছিল তারা। সেবার ভারতসেরা হয়েছিল বিদর্ভ। অন্যদিকে, ২০০৬-০৭ মরসুমে শেষবার ফাইনালে উঠেছিল বাংলা। শেষবার বাংলা রঞ্জি জিতেছিল ১৯৯০ সালে। তিন দশক পর বাংলার সামনে ছিল তাদের হারানো গৌরব পুনরদ্ধারের সুযোগ। কিন্তু তা হল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli: বিরাট কোহলি বিষয়ে নেতিবাচক মন্তব্য করার জন্য নেটপ্রভাবীকে অর্থের প্রলোভন দেওয়া হয়েছিল!
বিরাট কোহলি বিষয়ে নেতিবাচক মন্তব্য করার জন্য নেটপ্রভাবীকে অর্থের প্রলোভন দেওয়া হয়েছিল!
Tutu Bose: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মোহনবাগান রত্ন টুটু বসু
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মোহনবাগান রত্ন টুটু বসু
RCB vs KKR: আরসিবির বিরুদ্ধে নেই বরুণ চক্রবর্তী? কী জানালেন কেকেআরের সহকারী কোচ ওয়াটসন?
আরসিবির বিরুদ্ধে নেই বরুণ চক্রবর্তী? কী জানালেন কেকেআরের সহকারী কোচ ওয়াটসন?
Mohun Bagan: ইন্টার কাশির বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের, ডার্বি ম্যাচেই হবে খেতাবের ভাগ্য নির্ধারণ?
ইন্টার কাশির বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের, ডার্বি ম্যাচেই হবে খেতাবের ভাগ্য নির্ধারণ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget