এক্সপ্লোর

Coochbehar News: অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু, যোগাযোগ ব্যবস্থায় প্রভাব, ভোগান্তি যাত্রীদের

Different State Demand: ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে অনির্দিষ্টকালের রেল অবরোধ শুরু হয়েছে অসম-বাংলা সীমানায় কোচবিহারের জোড়াই স্টেশনে। প্রভাব পড়তে পারে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগে।                                               

এই রেল অবরোধের জেরে ইতিমধ্যেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন বর্তমানে রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। তৃণমূলপন্থী এই নেতা পৃথক রাজ্যের দাবি জানানোয় অস্বস্তিতে পড়েছে শাসকদল। রাজ্য ভাগের দাবিতে তৃণমূলের সমর্থন নেই বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।                                   

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল অবরোধের জেরে গোটা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আজ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যে তালিকায় আছে

নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে একাধিক ট্রেনের। যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত,

  • ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
  • আনন্দবিহার-অরুণাচল এক্সপ্রেস
  • গুয়াহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস
  • কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস

রেল অবরোধের জেরে ভোগান্তি রেলযাত্রীদের। নিউ-আলিপুরদুয়ার স্টেশন, জোড়াই স্টেশনকে উপেক্ষা করেই ঘুরপথে চলাচল করছে রাজধানী সহ বেশ কিছু ট্রেন। ফলে নিউ-আলিপুরদুয়ার স্টেশন থেকে যাত্রাপথ শুরু করা রেলযাত্রীরা যাতে তাদের নির্দিষ্ট ট্রেনটি ঘুরপথে যাওয়া নিউ-কোচবিহার স্টেশন থেকে ট্রেন ধরতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন রেল কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য ২-টি বাস সহ চার চাকার ছোটো গাড়ি রেখেছেন তারা। যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে নিউ-কোচবিহার স্টেশনে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Metro Rail Price: ভাড়া বাড়ছে না মেট্রোর! সুখবর শোনাল কর্তৃপক্ষ, কোন লাইনে?

সেরা শিরোনাম

Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক

ভিডিও

Kunal Ghosh |
Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget