এক্সপ্লোর

Ranji Trophy 2022: রঞ্জিতে ২২ সদস্যের বাংলা দলে যুব বিশ্বকাপজয়ী রবি কুমার

Ranji Trophy 2022: এমনকী ফাইনালেও ৪ উইকেট তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ এবার রাজ্যের সিনিয়র দলে ঢুকে পড়লেন এই তরুণ বোলার।

কলকাতা: রঞ্জিতে বাংলা স্কোয়াডে ঢুকে পড়লেন রবি কুমার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবি। এমনকী ফাইনালেও ৪ উইকেট তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ এবার রাজ্যের সিনিয়র দলে ঢুকে পড়লেন এই তরুণ বোলার। ২২ সদস্যের দলে রয়েছেন যুব বিশ্বকাপে স্ট্যান্ডবাই অভিষেক পোড়েলও। 


Ranji Trophy 2022: রঞ্জিতে ২২ সদস্যের বাংলা দলে যুব বিশ্বকাপজয়ী রবি কুমার

গতকালই জানা গিয়েছিল যে আসন্ন আইপিএলে নিলামে অংশ নিতে পারবেন না রবি কুমার সহ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ৮ জন ক্রিকেটার। কারণ, তাঁরা এখনও পর্যন্ত একটিও প্রথম শ্রেণির ম্যাচ (First Class Cricket) খেলেননি। বিসিসিআই-এর (BCCI) নিয়ম অনুযায়ী, আইপিএল-এ জায়গা পেতে হলে অন্তত একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতেই হবে। না হলে অন্তত ১৯ বছর বয়স হতেই হবে। কিন্তু সংশ্লিষ্ট ক্রিকেটাররা এই শর্তগুলির কোনওটিই পূরণ করতে পারছেন না। সেই কারণেই তাঁদের পক্ষে এবারের আইপিএল-এর নিলামে থাকা সম্ভব হচ্ছে না।

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার দীনেশ বানা, সহ-অধিনায়ক শায়েক রশিদ, বাংলার বাঁ হাতি পেসার রবি কুমার, অলরাউন্ডার নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, ওপেনার অঙ্ককৃশ রঘুবংশী, মানব পারেখ ও গর্ব সাঙ্গওয়ান আইপিএল-এর নিলামে যোগ দিতে পারবেন না। এ বিষয়ে বিসিসিআই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিসিসিআই-এর একাংশের মতে, করোনা আবহে গত দু’বছরে খুব কমই ঘরোয়া ক্রিকেট ম্যাচ হয়েছে। তাই অনূর্ধ্ব-১৯ দলের এই আটজন ক্রিকেটারের জন্য নিয়ম বদল করা যেতেই পারে।

উল্লেখ্য, দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। অভিজ্ঞ মনোজ তিওয়ারি রয়েছেন স্কোয়াডে। তবে আশ্চর্যজনকভাবে দলে দেখা মেলেনি ঋদ্ধিমান সাহার। আসন্ন শ্রীলঙ্ক সফরে জাতীয় দলে ঋদ্ধিমানকে নেওয়া হবে না, এমনই বিসিসিআই সূত্র থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। বয়সজনিত কারণে না কি বাদ পড়তে পারেন ঋদ্ধি। সেক্ষেত্রে নির্বাচন কমিটি কে এস ভরতের দিকে নজর রেখেছে। এই পরিস্থিতিতে রঞ্জি দলেও বাংলার পাপালির না থাকাটা অনেক প্রশ্ন উঠিয়ে দিয়েছে। তবে কি ক্রিকেট কেরিয়ার এখানেই শেষ হয়ে গেল ঋদ্ধির। তবে সূত্রের খবর, পারিবারিক কারণেই এবার রঞ্জি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget