এক্সপ্লোর

Ranji Trophy 2022: সুদীপের দুরন্ত শতরানে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা

Ranji Trophy: এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঝাড়খণ্ড অধিনায়ক সৌরভ তিওয়ারি। বাংলা এদিন তিন পেসার মুকেশ কুমার, ঈশান পোড়েল ও আকাশ দীপকে একাদশে রেখেছিল।

বেঙ্গালুরু: অভিজ্ঞ ২ ক্রিকেটার নেই। একজনকে নিয়ে বিতর্কের অন্ত নেই। তবুও সবকিছু সামলে রঞ্জির নক আউট পর্বে ঝাড়খণ্ডের (Jharkhand) বিরুদ্ধে দুর্দান্ত শুরু করল বাংলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে প্রথম দিনের শেষে ৩১০ রান বর্ডে তুলে নিল বাংলা। রঞ্জিতে নিজের প্রথম শতরান হাঁকালেন সুদীপ ঘরামি। অর্ধশতরান হাঁকালেন অধিনায়ক অভমন্যু ঈশ্বরণ, সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে অনুষ্টুপ মজুমদার।

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঝাড়খণ্ড অধিনায়ক সৌরভ তিওয়ারি। বাংলা এদিন তিন পেসার মুকেশ কুমার, ঈশান পোড়েল ও আকাশ দীপকে একাদশে রেখেছিল। স্পিন আক্রণে শাহবাজ আহমেদ ও ঋত্বিক চট্টোপাধ্য়ায়। রঞ্জির লিগ পর্যায়ে ভাল পারফর্ম করা অভিষেক পোড়েলও জায়গা পেয়েছেন একাদশে। এদিন ব্যাট হাতে ওপেনিংয়ে নেমেছিলেন সুদীপ ঘরামি ও অভিষেক রমন। ২ জনেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। তবে ভাল শুরু করেও ৪১ রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। 

এরপর সুদীপ ঘরামি ক্রিজে আসেন। জুটি বাঁধেন অধিনায়কের সঙ্গে। দু জনে মিলে বড় পার্টনারশিপ গড়ে তোলেন। অভিমন্যু ১২৪ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান বাংলা অধিনায়ক। তিনি ফিরে গেলে দিনের বাকি সময়টা সুদীপকে যোগ্য সঙ্গ দেন দলের অভিজ্ঞ ব্যাটার অনুষ্টুপ মজুমদার। শাহবাজ নাদিম, অনুকূল রায়রা কোনওভাবেই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছিলেন না। দিনের শেষে সুদীপ ১৩টি বাউন্ডার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১০৬ রানে অপরাজিত রয়েছেন। অন্য়দিকে অনুষ্টুপও তাঁর আরও একটি রঞ্জি শতরানের সামনে দাঁড়িয়ে। ১১টি বাউন্ডারির সাহায্যে ১৩৯ বলে ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত ময়দানের রুকু।

গতকালই বাংলার কোচ অরুণ লাল বলেছিলেন, ''ছেলেরা সবাই ভীষণ আত্মবিশ্বাসী। আমরা তিনটি ম্যাচ টানা জিতে নক আউটে পৌঁছেছিলাম। তাই এখান থেকে পেছনে ফিরে যাওয়ার কোনও কারণই নেই। বেশ কয়েকজন আইপিএলে খেলেছে। কিন্তু ওঁদের বারবার বলেছি যে সাদা বল ও লাল বলের খেলা একদম আলাদা। তাছাড়া ক্যাম্প হয়েছে আমাদের, প্রস্তুতি ম্যাচেও দারুণ পারফর্ম করেছে ছেলেরা। আমি নিশ্চিত ছেলেরা ভালই খেলবে।''

আরও পড়ুন: স্টিমাচের ভারতীয় দলে প্রাধান্য এটিকে মোহনবাগান ফুটবলারদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget