এক্সপ্লোর

Ranji Trophy: অধিনায়ক অভিমন্যুই, ফিরলেন ঈশান, রঞ্জি ট্রফির প্রথম ২ ম্যাচের জন্য বাংলার দল ঘোষণা

Bengal Ranji Team: বাংলার প্রথম ম্য়াচ ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। ১৩-১৬ ডিসেম্বর সেই ম্যাচ। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। ২০-২৩ ডিসেম্বর ঋষি ধবনদের বিরুদ্ধে ম্যাচ।

কলকাতা: দরজায় কড়া নাড়ছে রঞ্জি ট্রফি। বাংলার প্রথম ম্য়াচ ঘরের মাঠে। ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। ১৩-১৬ ডিসেম্বর সেই ম্যাচ। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হিমাচল প্রদেশ। ২০-২৩ ডিসেম্বর ঋষি ধবনদের বিরুদ্ধে খেলবে বাংলা।    

সেই দুই ম্যাচের জন্য বুধবার ১৮ সদস্যের দল বেছে নিলেন নির্বাচকরা। অধিনায়ক রাখা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকেই। যাঁর নেতৃত্বে বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি খেলেছে বাংলা। যদিও দুই টুর্নামেন্ট থেকেই খালি হাতে বিদায় নিয়েছিল বাংলা। তারপর অধিনায়ক বদলের দাবিও উঠছিল কোনও কোনও মহল থেকে। কিন্তু শুভময় দাসের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি অভিমন্যু ঈশ্বরণের ওপরই আস্থা দেখাল।                                                        

দলের আর একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল ঈশান পোড়েল। যাঁকে এক সময় বাংলার বোলিং আক্রমণের সেরা মুখ মনে করা হতো। কিন্তু সৈয়দ মুস্তাক আলি ট্রফির আগে চিকেন পক্সে আক্রান্ত হন ঈশান। তাঁর ফিটনেস নিয়েও প্রশ্ন ছিল। যে কারণে বিজয় হাজারে ট্রফিও খেলতে পারেননি চন্দননগরের পেসার। তবে সম্প্রতি প্র্যাক্টিসে ফিরেছেন। তাঁকে রেখেই দল ঘোষণা করা হয়েছে। 

দলে রয়েছেন মনোজ তিওয়ারিও। যিনি ব্যাট হাতে বেশ ছন্দে রয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটেও রান পেয়েছেন। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী এবার রঞ্জিতেও দলের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারকে রাখা হয়েছে দলে। উইকেটকিপার হিসাবে সুযোগ পেয়েছেন অভিষেক পোড়েল।                                                               

পুরো দল:

অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক দাস, শুভঙ্কর বল, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, সায়নশেখর মণ্ডল, প্রদীপ্ত প্রামাণিক, ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশ দীপ, গীত পুরী, দুর্গেশ দুবে, সুমন্ত গুপ্ত ও অঙ্কিত মিশ্র।                                                                        

আরও পড়ুন: 'এমবাপে অবিশ্বাস্য ফিট, জিকো-সক্রেটিসের ব্রাজিলকে মনে করাচ্ছে ফ্রান্স'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget