এক্সপ্লোর

Ranji Trophy: প্রতিশোধ নিতে পারবে মনোজের বাংলা? সেমিফাইনালের দলে কী কী পরিবর্তন হতে পারে?

Ben vs MP: বুধবার থেকে ইনদওরের হোলকার স্টেডিয়ামে পাঁচ দিনের ম্যাচ শুরু হচ্ছে। মধ্যপ্রদেশকে হারিয়ে কি গতবারের পরাজয়ের প্রতিশোধ নিতে পারবে বাংলা?

ইনদওর: পরপর তিনবার। রঞ্জি ট্রফি (Ranji Trophy) সেমিফাইনালে খেলারর হ্যাটট্রিক করল বাংলা। যদিও ট্রফি প্রত্যেকবার অধরাই থেকে গিয়েছে। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে মনোজ তিওয়ারিদের প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। যারা গতবারের চ্যাম্পিয়ন। এবং তার চেয়েও বড় কথা, মধ্যপ্রদেশের বিরুদ্ধে হেরেই গতবার শেষ চার থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাকে।

বুধবার থেকে ইনদওরের হোলকার স্টেডিয়ামে পাঁচ দিনের ম্যাচ শুরু হচ্ছে। মধ্যপ্রদেশকে হারিয়ে কি গতবারের পরাজয়ের প্রতিশোধ নিতে পারবে বাংলা?

মধ্যপ্রদেশের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। ঘরোয়া ক্রিকেটের চাণক্য বলা হয় তাঁকে। আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসাবে দেখা যাবে পণ্ডিতকে। মধ্যপ্রদেশ কোচের ক্ষুরধার মস্তিষ্ক কি বাংলার অন্তরায় হবে? বাংলার অন্যতম কোচ সৌরাশিস লাহিড়ী বলছিলেন, 'চন্দু ভাই (ঘরোয়া ক্রিকেটে এই নামেই পরিচিত চন্দ্রকান্ত পণ্ডিত) তো আর মাঠে নেমে খেলবেন না। ক্রিকেটারদেরই খেলতে হবে। তাই ওঁর স্ট্র্যাটেজির জন্য আমরা চাপে পড়ে যাব, তা মোটেও নয়। যারা ভাল ক্রিকেট খেলবে তারাই জিতবে।'

বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লর মতে, প্রতিপক্ষকে এক ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। বাংলার কোচ বলছেন, 'এই পর্যায়ে থেকে ব্যর্থ হলে কেউ মনে রাখবে না। ছেলেদের বলেছি, নিজেদের সেরাটা উজাড় করে দাও এই ম্যাচে।' ম্যাচের অনুভূতি অনুশীলনেও রাখতে নেটেও রঞ্জির ট্রফির সাদা জার্সিতে প্রস্তুতি সেরেছে বাংলা দল। অধিনায়ক মনোজ তিওয়ারির উদ্যোগে দলের ড্রেসিংরুমে রঞ্জি ট্রফির ছবি লাগানো হয়েছে। যাতে প্রতি মুহূর্তে ক্রিকেটাররা নিজেদের নির্দিষ্ট লক্ষ্য অনুভব করতে পারেন।

রজত পাতিদারদের বিরুদ্ধে নামার আগে বাংলা দলে দুটি পরিবর্তন হচ্ছে বলে সূত্রের খবর। উইকেট দেখার পর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তিন স্পিনার খেলানোর। এমনিতেই ওপেনিংয়ে অভিমুন্য ঈশ্বরনের জুটি কে হবেন, তা এখনও তৈরি করতে পারেনি বাংলা দল। ফের একবার ওপেনিং জুটি পরিবর্তন হতে পারে।

কোয়ার্টার ফাইনালে খেলা কাজি জুনেইদ সইফির পরিবর্তে দলে ফিরতে পারেন কর্ণ লাল। গ্রুপ পর্বে বেশ কয়েকটি ম্যাচে তিনি ওপেন করেছিলেন। সেভাবে সফল না হলেও তাঁকে ফেরানো হচ্ছে কারণ, কর্ণ অফ স্পিন বোলিংও করবেন। শাহবাজ আমেদের সঙ্গে স্পিন বিভাগকে শক্তিশালী করবেন তিনি। আরও একটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিককে খেলানো হবে। সেক্ষেত্রে একজন জোরে বোলার বসবেন। আর এখানেই কাকে বসানো হবে সেই নিয়ে দোটানায় টিম ম্যানেজমেন্ট।

শেষ দুই ম্যাচে আকাশ ঘটক ভাল বল করেছেন। মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল তিনজনেই গোটা টুর্নামেন্ট জুড়ে সফল। ফলে এই চারজনের মধ্যে থেকে কাকে বসিয়ে প্রদীপ্তকে খেলানো হবে তা নিয়ে দোটানায় টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান কোচ লক্ষ্মী। বাকি দল অপরিবর্তিত থাকছে।

সেমিফাইনালের উইকেট কার্যত ব্যাটিং সহায়ক হতে চলেছে বলেই খবর। ম্যাচের পরের দিকে স্পিনাররা সাহায্য পাবেন। তাই দলে ভারসাম্য বজায় রাখার কথা ভাবছেন লক্ষ্মী-মনোজরা।

আরও পড়ুন: কাউন্টডাউন শুরু...ফটোসেশনেই নিজের লক্ষ্য বুঝিয়ে দিলেন রোহিত, সূর্যরা

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget