এক্সপ্লোর

Cheteshwar Pujara: ভারতীয় দলে ব্রাত্য, তবু অনন্য এই কীর্তি গড়ে ফেললেন পূজারা

BCCI: জাতীয় (Team India) দলের জার্সিতে তিনি শেষ খেলেছেন ২০২৩ সালের জুন মাসে। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তারপর থেকে তিনি ভারতীয় টেস্ট দলে ব্রাত্য।

নাগপুর: জাতীয় (Team India) দলের জার্সিতে তিনি শেষ খেলেছেন ২০২৩ সালের জুন মাসে। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তারপর থেকে তিনি ভারতীয় টেস্ট দলে ব্রাত্য। তবে ঘরোয়া ক্রিকেটে ছন্দেই রয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। রবিবার এক মাইলফলক গড়ে ফেললেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন সৌরাষ্ট্রের ব্যাটার।

ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই তালিকায় নাম লেখালেন পূজারা। নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে ম্যাচে এই কীর্তি স্পর্শ করলেন ডানহাতি ব্যাটার। ম্যাচের প্রথম ইনিংসে ১০৫ বলে ৪৩ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৩৭ বলে করেন ৬৬ রান। ২৩৮ রানে বিদর্ভকে হারিয়ে ম্যাচ জিতেছে তাঁর দল সৌরাষ্ট্র।

২৬০টি প্রথম শ্রেণির ম্যাচে ২০,০১৩ রান হয়ে গেল পূজারার। ৫১.৯৮ গড়ে রান করেছেন তিনি। রয়েছে ৬১টি সেঞ্চুরি ও ৭৮টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ৩৫২।

এই তালিকায় পূজারার আগে রয়েছেন রাহুল দ্রাবিড় (২৩,৭৯৪ রান), সচিন তেন্ডুলকর (২৫,৩৯৬ রান) ও সুনীল গাওস্কর (২৫,৮৯৬ রান)। ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচে ৭১৯৫ রান করেছেন পূজারা। ৪৩.৬০ গড়ে। আন্তর্জাতিক মঞ্চে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি। খেলেছেন মোট ১৭৬টি ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৬ রান।

ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও রবিবার শুভেচ্ছা জানানো হল পূজারাকে। সোশ্যাল মিডিয়ায় বোর্ডের তরফে লেখা হয়, 'মাইলফলকের তালা ভেঙে গেল। চেতেশ্বর পূজারা প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন। ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই তালিকায় নাম লেখালেন।'

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে অবশ্য আর ভারতীয় টেস্ট দলে জায়গা পাননি সৌরাষ্ট্রের ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২৫ জানুয়ারি থেকে ঘরের মাঠে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের দলেও জায়গা হয়নি পূজারার।                  

আরও পড়ুন: আম্পায়ারদের ভুলে ভোগান্তি বাংলার, সোমবার ইডেনে থ্রিলারের প্রার্থনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget