এক্সপ্লোর

Ranji Trophy: একপেশে ম্যাচের হুঙ্কার দিয়ে লজ্জার হার, রঞ্জি ফাইনালে আত্মসমর্পণ বাংলার

Eden Gardens: ৯ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয়বারের জন্য রঞ্জি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।

সন্দীপ সরকার, কলকাতা: বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ম্যাচের আগে হুঙ্কার দিয়েছিলেন, একপেশে ম্যাচে সৌরাষ্ট্রকে (Bengal vs Saurashtra) হারাবেন তাঁরা।

পরের চারদিন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) একপেশে ম্যাচই দেখলেন ক্রিকেটপ্রেমীরা। তবে তা সৌরাষ্ট্রের পক্ষে। রঞ্জি ফাইনালে বাংলার জঘন্য পারফরম্যান্স অব্যহত। ২০১৯-২০ মরসুমে রাজকোটে গিয়ে সৌরাষ্ট্রের কাছে হেরেছিল। এবার বাংলার ঘরের মাঠে বাংলাকে দুরমুশ করে দিয়ে গেল জয়দেব উনাদকটের দল। রবিবার দ্বিতীয় ইনিংসে বাংলা অল আউট হয়ে গেল ২৪১ রানে। মাত্র ১১ রানের লিড নিতে সক্ষম হয়েছিল বাংলা। ১২ রানের লক্ষ্য ছিল সৌরাষ্ট্রের সামনে। এক উইকেট হারিয়ে যে রান তুলে নিল সৌরাষ্ট্র। ৯ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয়বারের জন্য রঞ্জি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।

ম্যাচের শেষে কান্নায় ভেঙে পড়লেন অভিষেক পোড়েল। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে গেলেন দাদা ঈশান পোড়েল। সৌরাষ্ট্র ক্রিকেটারেরা তখন মাঠেই উৎসবে মত্ত। ক্রিকেটারদের স্ত্রী-সন্তানরা মাঠের মধ্যে। বাংলার যন্ত্রণা বাড়িয়ে মুহুর্মুহু স্লোগান আর জয়োধ্বনিতে ইডেন কাঁপালেন সৌরাষ্ট্রের ক্রিকেটারেরা।

রবিবার ১৭.৪ ওভার টিকল বাংলার ইনিংস। তার মধ্যেই শেষ ৬ উইকেটের পতন। মাত্র ৭২ রান যোগ করে। মাথার ওপর ২৩০ রানের লিডের বোঝা। তার ওপর দ্বিতীয় ইনিংসের শুরুতেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। শনিবার বাংলা শিবির কিছু বুঝে ওঠার আগেই ইডেন গার্ডেন্সের স্কোরবোর্ডে জ্বলজ্বল করে উঠেছিল, ৪৭/৩। ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন সুমন্ত গুপ্ত, অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি।

সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেছিলেন বাংলা ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ দুই সৈনিক। রুকু, অনুষ্টুপ মজুমদার (Anustup Majumdar)। সৌরাষ্ট্র বোলারদের গোলাগুলি সামলে ঝকঝকে ৬১ রান করেছিলেন। মন্নি, মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ৫৭ রান করে ক্রিজে ছিলেন। দুই ব্যাটারের কাঁধে ভর করে পাল্টা লড়াই শুরু করেছিল বাংলা। বাংলা শিবিরে অমাবস্যার আঁধার কাটিয়ে আলোর সন্ধান দিয়েছিলেন অনুষ্টুপ-মনোজ। চতুর্থ উইকেটে ৯৯ রানের অনবদ্য পার্টনারশিপ গড়ে। যে জুটি ড্রেসিংরুমে এই বিশ্বাস ফিরিয়ে দিয়েছিল যে, এই সৌরাষ্ট্রের বোলিংয়ের বিরুদ্ধেও রান করা সম্ভব। 

যদিও রবিবার ভোরের কুয়াশায় কলকাতার পাশাপাশি ঢাকা পড়ল বাংলা শিবিরও। বাউন্ডারি লাইন থেকে অর্পিত বাসবডার একটা নিখুঁত থ্রো বঙ্গ ব্রিগেডকে বেলাইন করে দিল। চতুর্থ দিন সকালের ষষ্ঠ ওভার। জয়দেব উনাদকটের বলে দুরান সম্পূর্ণ করলেন মনোজ তিওয়ারি। তারপর তিন রান নিতে দৌড়লেন। অর্পিত বাসবডা তখন বাউন্ডারি লাইন থেকে বল কুড়িয়ে থ্রো করেছেন। মনোজ ও শাহবাজ ভুল বোঝাবুঝিতে ক্রিজের এক প্রান্তে। স্টাম্প ভেঙে দিল সৌরাষ্ট্র। ৩৮ বলে ২৭ রান করে ফিরলেন শাহবাজ। বাংলার স্বপ্নভঙ্গের শুরু।

তারপর একে একে ফিরলেন মনোজ তিওয়ারি (৬৮), অভিষেক পোড়েল (৩), আকাশ দীপ (১), আকাশ ঘটক (৪)। শেষ দিকে চালিয়ে খেলে ঈশান পোড়েল ২১ বলে ২২ রান করলেন। মুকেশ কুমার করলেন ২১ বলে ১৫ রান। সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে সেরা জয়দেব উনাদকট। ৮৫ রানে ৬ উইকেট পেলেন তিনি। ৩টি উইকেট চেতন সাকারিয়ার।

২.৪ ওভারে জয় গোহিলের উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল সৌরাষ্ট্র।

আরও পড়ুন: গ্রুপ-২ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১১ রানে পরাস্ত ভারত

 

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget