এক্সপ্লোর

Jaydev Unadkat: রঞ্জি ট্রফি জিতে পূজারাকে উৎসর্গ করব, ফাইনালের আগে হুঙ্কার উনাদকটের

Cheteshwar Pujara 100 Test: রঞ্জি ফাইনালের জন্য উনাদকটকে ছেড়ে দিয়েছে ভারতীয় দল। তবে পূজারা ও জাডেজা জাতীয় দলেই। যদিও নিয়মিত সৌরাষ্ট্রের সতীর্থদের সঙ্গে কথা বলছেন।

সন্দীপ সরকার, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলছে। অথচ নাগপুরে রোজ সন্ধেবেলা আড্ডা বসে যেত ত্রয়ীর। চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও জয়দেব উনাদকটের (Jaydev Unadkat)। বিষয়, রঞ্জি ট্রফির সেমিফাইনালে সৌরাষ্ট্র বনাম কর্নাটকের ম্যাচ। যে ম্যাচে শক্তিশালী কর্নাটককে হারিয়ে ফাইনালে উঠেছে সৌরাষ্ট্র। আর সেই কারণেই সৌরাষ্ট্রের তিন তারকা আন্তর্জাতিক সিরিজ চলাকালীনও ঘরোয়া ক্রিকেট নিয়ে খোঁজখবর নিতে বসে পড়তেন।

রঞ্জি ফাইনালের জন্য উনাদকটকে ছেড়ে দিয়েছে ভারতীয় দল। তবে পূজারা ও জাডেজা জাতীয় দলেই। যদিও নিয়মিত সৌরাষ্ট্রের সতীর্থদের সঙ্গে কথা বলছেন। খোঁজ নিচ্ছেন শেলডন জ্যাকসন-চেতন সাকারিয়াদের।

বাংলার সঙ্গে ফাইনালের আগের দিন উনাদকট বলছিলেন, 'পূজারা ও জাডেজা নিয়মিত খোঁজখবর নিচ্ছে। ওদের সঙ্গে যোগাযোগ রয়েছে। ওরাও ভীষণভাবে চায় সৌরাষ্ট্র ফের রঞ্জি চ্যাম্পিয়ন হোক।'

দিল্লির ফিরোজ শাহ কোটলায় কেরিয়ারের একশোতম টেস্ট খেলতে নামছেন পূজারা। উনাদকটের অঙ্গীকার, 'রঞ্জি ট্রফি জিতে সেই জয় পূজারাকে উৎসর্গ করতে চাই। ওর অনবদ্য কেরিয়ার আমাদের কাছে প্রেরণা।'

সৌজন্যের ছবি

ম্যাচের দুদিন আগেও প্রবল গোলাগুলি বর্ষণ চলছিল দুই শিবিরে। মনোজ তিওয়ারি (Manoj Tiwary) বলে দিয়েছিলেন, একপেশেভাবে রঞ্জি ফাইনাল জিতবে বাংলা। যার জবাবে জয়দেব উনাদকাট (Joydev Unadkat) বলেছিলেন, খেলাটা তো হবে মাঠে।

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালের ২৪ ঘণ্টা আগে বাংলা ও সৌরাষ্ট্র (Ben vs Sau), দুই শিবিরে যুদ্ধের আঁচ আরও বাড়বে বলেই ধারণা ছিল সকলের। কিন্তু ম্যাচের আগের দিন সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ল ইডেনে। শিঙা ফোঁকাফুঁকি নয়, সেখানে যেন সৌহার্দ্যের বার্তা।

প্র্যাক্টিসের শেষে মাঠ থেকে বেরনোর সময় মনোজ তিওয়ারি আচমকা শুনতে পেলেন ডাক, 'মন্ত্রী, ও মন্ত্রী।' ঘুরে দেখলেন মনোজ। হাত বাড়িয়ে এগিয়ে আসছেন উনাদকট। করমর্দন করলেন। বেশ কিছুক্ষণ আড্ডা দিলেন দুজনে। ইডেনে দিনের সেরা ফ্রেম।

কী কথা হল? মনোজ বলছিলেন, 'ও আমাকে দেখে মজা করে মন্ত্রী, মন্ত্রী বলে ডাকছিল। তারপর আড্ডা হল।' যোগ করলেন, 'জয়দেব আমার ছোট ভাইয়ের মতো। আমি আর ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছি। আমরা রুমমেট ছিলাম। প্রচুর গল্প করে, আড্ডা দিয়ে সময় কাটিয়েছি। একসঙ্গে প্লে স্টেশন খেলেছি প্রচুর।'

জয়দেবের গলাতেও সৌজন্য। বলছিলেন, 'মনোজ বলেছে ওরা এগিয়ে? ভাল তো। মাঠে ভাল খেলা দেখতে পাবেন সকলে।'

আরও পড়ুন: ছদ্মবেশী পিচ! রঞ্জি ট্রফির ফাইনালের আগে ইডেনের বাইশ গজ নিয়ে রহস্য

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spain vs Belgium: ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
ফের সুপার সাব মেরিনোর ম্যাজিক, ৪০ বছরের অভিশাপ ঘুচিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন
Portugal News Coach: ৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
৭১ বছরের হোর্হে জেসুসই পর্তুগালের নতুন কোচ, ফের রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধবেন?
FIFA World Cup 2026: নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
নরওয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে চোট আশঙ্কা, ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার?
Spain Vs Belgium: ৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?
৪০ মাস অপরাজিত স্পেনের রক্ষণ ভাঙার পরীক্ষা বেলজিয়ামের, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget