এক্সপ্লোর

Ranji Trophy: রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে রঞ্জি সেমিফাইনালে কর্নাটকের সামনে সৌরাষ্ট্র

BCCI Domestic: রাজকোটে ম্যাচের শেষ দিনে রুদ্ধশ্বাস ম্যাচে সৌরাষ্ট্রকে জেতালেন দলের স্পিনার পার্থ ভুট।

নয়াদিল্লি: লড়াই করেও শেষরক্ষা করতে পারল না পাঞ্জাব। জিততে হলে পঞ্চম তথা শেষ দিনে করতে হতো ২০০ রান। আর সৌরাষ্ট্রকে (Saurasthra vs Punjab) নিতে হতো ৮ উইকেট। ম্যাচটি ড্র করলেও সেমিফাইনালে যেতে পারত পাঞ্জাব। কারণ তারা প্রথম ইনিংসে লিড পেয়েছিল। তবে শনিবার পাঞ্জাবের দ্বিতীয় ইনিংস ১৮০ রানে গুটিয়ে দেয় সৌরাষ্ট্র। সেই সঙ্গে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে (Ranji Trophy)।

রাজকোটে ম্যাচের শেষ দিনে রুদ্ধশ্বাস ম্যাচে সৌরাষ্ট্রকে জেতালেন দলের স্পিনার পার্থ ভুট। প্রথম ইনিংসে পাঞ্জাব ১২৮ রানে এগিয়ে ছিল। সেখান থেকে তারা ম্যাচ হারল ৭১ রানে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবকে করতে হতো ২৫২ রান। চতুর্থ দিনের শেষে পাঞ্জাবের স্কোর ছিল ২ উইকেটে ৫২। শেষ দিন পাঞ্জাবকে জিততে হলে করতে হতো ২০০ রান আর সৌরাষ্ট্রের দরকার ছিল আর ৮ উইকেট। সেখান থেকে সৌরাষ্ট্রের তিন স্পিনার-পার্থ ভুট, ধর্মেন্দ্র সিংহ জাডেজা ও যুবরাজ দোদিয়া দুরন্ত পারফরম্যান্স করে দলের জয় নিশ্চিত করেন। শেষ চারের ম্যাচে কর্নাটকের মুখোমুখি হবে সৌরাষ্ট্র।

বাংলার প্রস্তুতি শুরু

সেমিফাইনালে প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশ (Ben vs MP)। বাংলার পরের ম্যাচ ইনদওরে। হোলকার স্টেডিয়ামে। যে ম্যাচের অঙ্ক কষতে শুরু করে দিয়েছে বাংলা শিবির।

আর সেই ম্যাচের আগে এমন একটা খবর পাওয়া যাচ্ছে যে, বাংলা শিবির বেশ উৎফুল্ল। কেউ কেউ তো এমনও বলাবলি করছেন যে, সেমিফাইনাল ম্যাচ তো বাংলা খেলছে 'ঘরের মাঠে'!

কীভাবে? অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। কারণ, বাংলাকে সেমিফাইনালে খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ। কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশ জিতলে হোম ম্যাচ পেত বাংলা। সেক্ষেত্রে ইডেনেই হতো সেমিফাইনাল। রঞ্জি ট্রফির (Ranji Trophy) এবারের ফর্ম্যাট অনুযায়ী, গ্রুপ পর্বে যে দল বেশি পয়েন্ট পেয়েছে, তাদের মাঠেই হবে নক আউট ম্যাচ। অন্ধ্রপ্রদেশের চেয়ে বাংলার পয়েন্ট বেশি ছিল। কিন্তু মধ্যপ্রদেশ জেতায় সেই সম্ভাবনা ভেস্তে যায়। মধ্যপ্রদেশের পয়েন্ট গ্রুপ পর্বে বেশি থাকায় ইনদওরে বাংলার সেমিফাইনাল ম্যাচ পড়েছে।

তাহলে মনোজ তিওয়ারিদের হোম ম্যাচ কীভাবে?

বাংলা শিবির সূত্রে খবর, ইনদওরে যে পিচে বাংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচ খেলা হতে পারে, তা অনেকটাই ইডেনের বাইশ গজের মতো। ইনদওরেই কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলেছিল মধ্যপ্রদেশ। প্রতিপক্ষ ছিল অন্ধ্রপ্রদেশ। তবে সেই ম্য়াচ খেলা হয়েছিল যে পিচে, তাতে কিছুটা লাল মাটি ছিল। যে ধরণের পিচে স্পিনাররা একটু বেশি সুবিধা পেয়ে থাকেন। তবে বাংলা শিবির এখন থেকেই বাইশ গজ নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছে। আর সেই অনুসন্ধানে উঠে এসেছে চোখ চকচক করে ওঠার মতো তথ্য।

শোনা যাচ্ছে, যে পিচে বাংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচ খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে, তা কালো মাটির তৈরি। যা অনেকটা ইডেনের পিচের মতো মাটি। উইকেটে বাড়তি গতি ও বাউন্স থাকতে পারে। আবেশ খানের নেতৃত্বে মধ্যপ্রদেশের পেস বোলিং বিভাগ বেশ শক্তিশালী। তাই পরীক্ষা হবে বাংলার ব্যাটিংয়ের। পাশাপাশি, এই ধরনের পিচে সড়গড় বাংলার ক্রিকেটারেরা। তাই অ্যাওয়ে ম্যাচেও হোম ম্যাচের পরিস্থিতি তৈরি হতে পারে বঙ্গ শিবিরের কাছে।

আরও পড়ুন: মোনা ডার্লিং, সোনা কোথায়? সৌরভের সংলাপ শুনে হতবাক অনুরাগীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget