এক্সপ্লোর

BCCI Domestic Cricket: ফিরছে রঞ্জি ট্রফি, ২১২৭ ম্যাচের ক্যালেন্ডার প্রকাশ ভারতীয় ক্রিকেট বোর্ডের

গত মরসুমে করোনা অতিমারির বাড়বাড়ন্তের জেরে বাতিল করা হয়েছিল রঞ্জি ট্রফি। তবে এবার রঞ্জি ট্রফি আয়োজিত হচ্ছে বলেই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

মুম্বই: করোনা আবহে গত মরসুমে রঞ্জি ট্রফি বাতিল করা হয়েছিল। ঘরোয়া ক্রিকেটারেরা রোজগার হারিয়ে বিপাকে পড়েছিলেন। এবার ফিরতে চলেছে রঞ্জি ট্রফি। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিল, ১৬ নভেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি, এই তিন মাসের মধ্যে রঞ্জি ট্রফি আয়োজিত হবে। যে খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভারতের ঘরোয়া ক্রিকেটারেরা।

শনিবার বিকেলে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, আগামী মরসুমে মোত ২১২৭টি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলা হবে। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে। মরসুম শুরু হবে অবশ্য মহিলা ক্রিকেট দিয়ে। ২১ সেপ্টেম্বর শুরু হবে সিনিয়র মহিলাদের ওয়ান ডে লিগ। তারপর ২৭ অক্টোবর থেকে মহিলাদের ওয়ান ডে চ্যালেঞ্জার ট্রফি আয়োজিত হবে।

গত মরসুমে করোনা অতিমারির বাড়বাড়ন্তের জেরে বাতিল করা হয়েছিল রঞ্জি ট্রফি। তবে এবার রঞ্জি ট্রফি আয়োজিত হচ্ছে বলেই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৬ নভেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি, এই তিন মাসের মধ্যে রঞ্জি ট্রফি আয়োজিত হবে। তবে পুরুষদের ক্রিকেট মরসুম শুরু হচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। ২০ অক্টোবর শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ১২ নভেম্বর ঘরোয়া ক্রিকেটের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল।

রঞ্জি ট্রফি শেষ হয়ে যাওয়ার পর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। যে টুর্নামেন্টের ফাইনাল রাখা হয়েছে ২৬ মার্চ।

বোর্ড থেকে জানানো হয়েছে, পুরুষ ও মহিলা মিলিয়ে সবরকম বয়সভিত্তিক টুর্নামেন্ট ধরে মোট ২১২৭টি ম্যাচ আয়োজিত হবে। রঞ্জি ট্রফিতে ১৭৭টি ম্যাচ, বিজয় হাজারে ট্রফিতে ১৬৯টি ম্যাচ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৪৯টি ম্যাচ আয়োজিত হবে। ৩৮টি করে দল অংশ নেবে তিন টুর্নামেন্টেই।

কোভিড বিধি মেনে সুষ্ঠুভাবে ঘরোয়া মরসুম শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী বোর্ডের কর্তারা। যদিও এত ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে রেখে সব টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের বোর্ডের কাছে বিরাট চ্যালেঞ্জ হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
Jasprit Bumrah: কেউ বলছেন বিশ্রামে যেতে, কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন, বুমরাকে নিয়ে নানা মুনির নানা মত
কেউ বলছেন বিশ্রামে যেতে, কেউ অবসরের পরামর্শ দিচ্ছেন, বুমরাকে নিয়ে নানা মুনির নানা মত
Kaif On Sooryavanshi: 'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ
'একাদশে না খেলিয়ে ওকে দিয়ে জল বওয়ানো হয়েছে', বৈভবের পাশে দাঁড়িয়ে গম্ভীরদের একহাত নিলেন কাইফ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget