এক্সপ্লোর

কোহলিদের কোচের পদে আবেদন জানানোর সিদ্ধান্ত রবি শাস্ত্রীর

নয়াদিল্লি: ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ঢুকে পড়লেন রবি শাস্ত্রীও। বোর্ড সূত্রে খবর খুব তাড়াতাড়ি নিজের আবেদনপত্র জমা করতে চলেছেন বিরাট কোহলিদের প্রাক্তন টিম ডিরেক্টর শাস্ত্রী। রবি শাস্ত্রীও জানিয়েছেন যে, তিনি কোচের পদে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, প্রথমে কোচ পদে আবেদন জানাতে শাস্ত্রী রাজি ছিলেন না বলেই সূত্রের খবর। তাঁর পক্ষ থেকে বলা হয়েছিল, বোর্ডের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি কোচ হতে রাজি হবেন। শেষপর্যন্ত সেই অবস্থান বদলে আবেদন জানানোর সিদ্ধান্ত নিলেন তিনি। উল্লেখ্য, টিম ডিরেক্টর শাস্ত্রীর মেয়াদ শেষের পর কোচ হিসেবে নিযুক্ত হন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা লেগ স্পিনার অনিল কুম্বলে। অধিনায়ক কোহলির সঙ্গে সংঘাতের জেরে মেয়াদ শেষের পরই ইস্তফা দিয়েছেন কুম্বলে। কুম্বলের পদত্যাগের আগেই অবশ্য কোচ পদে আবেদন গ্রহণের সময়সীমা পেরিয়ে গিয়েছিল। পরে বিসিসিআই নতুন করে আবেদনপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। আগামী ৯ জুলাই আবেদন জানানো যাবে। বোর্ডের এই সিদ্ধান্তের আগে কোচের পদের দৌড়ে বীরেন্দ্র সহবাগই এগিয়ে ছিলেন বলে মনে করা হচ্ছিল। বোর্ডের এক কর্তার কথায় আবেদন করেছিলেন বীরু। কিন্তু কোহলি যে কোচ হিসেবে চাইছেন শাস্ত্রীকেই তা অজানা নয় ভারতীয় ক্রিকেট মহলে । এই পরিস্থিতিতে কোচ বাছাই করবে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটি। বীরেন্দ্র সহবাগ, টম মুডিদের পিছনে ফেলে শেষ পর্যন্ত শাস্ত্রী  কোচ হতে পারবেন কিনা,   তা জানতে আগ্রহী ক্রিকেট মহল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kavya Maran: পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিলেন কাব্য মারান, সানরাইজার্সকে বয়কটের ডাক সোশ্য়াল মিডিয়ায়
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
KKR: কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
কোচিং ইউনিটে ওয়াটসন, রাসেলের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে নাইটদের, বিশ্বাস রমনদীপের
Ishan Kishan: বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের
বোনকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে ফাইনাল খেলেছিলেন, বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে নজির ঈশানের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget