এক্সপ্লোর

Ravi Shastri : 'বছরে ১০০ কোটি টাকার বেশি রোজগার করেছেন ধোনি-কোহলিরা', পডকাস্টে বললেন শাস্ত্রী

Indian Cricketers Earnings: ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি এবং কেন্দ্রীয় চুক্তি স্থিতিশীল আয় দিলেও, আসল আর্থিক লাভ আসে ব্র্যান্ড অংশীদারিত্ব থেকে, এমনই জানান শাস্ত্রী।

নয়াদিল্লি : টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারদের কেমন রোজগার ? এনিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। এবার সেই তথ্য সামনে আনলেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। মাইকেল ভন, অ্যালেস্টার কুক, ফিল টাফনেল ও ডেভিড লয়েডের মতো ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটাররা একটা পডকাস্ট চালান। নাম- ‘Stick to Cricket’। সেখানেই কথায় কথায় শাস্ত্রী জানান, এমএস ধোনি, বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকরের মতো তারকা ক্রিকেটাররা তাঁদের নিজেদের সেরা সময়ে বছরে ১০০ কোটি টাকার বেশি রোজগার করেছেন। যা মূলত এনডোর্সমেন্ট থেকে।

শাস্ত্রী বলেন, "ওঁরা প্রচুর রোজগার করেন। এনডোর্সমেন্ট থেকে ওঁরা নিশ্চিতভাবে প্রচুর রোজগার করেছেন। একশো কোটির বেশি। হিসাব করে নিন।" নিজেদের সেরা সময়ে ভারতীয় ক্রিকেটাররা দিনে ২০টা বিজ্ঞাপন করেন। শাস্ত্রীর কথায়, এমএস ধোনি, বিরাট কোহলি বা সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটাররা নিজেদের সেরা সময়ে ১৫-২০টিরও বেশি বিজ্ঞাপন করতেন। তাও আবার প্রতিদিন। সময় নেই। যত ক্রিকেট খেলা হয়, তাতে ওঁরা আরও করতে পারতেন।  ওঁরা এক বছরের জন্য একটি বিজ্ঞাপন করতেন, আমাদের একটা দিন দিতেন।"

ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি এবং কেন্দ্রীয় চুক্তি স্থিতিশীল আয় দিলেও, আসল আর্থিক লাভ আসে ব্র্যান্ড অংশীদারিত্ব থেকে, এমনই জানান শাস্ত্রী। ভারতের টপ লেভেলের ক্রিকেটারদের রোজগার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ক্রিকেটারদের প্রতিযোগিতায় ফেলে দেয় এখন।

ক্রিকেটের দুটো ফর্ম্য়াট থেকেই তাঁরা অবসর নিয়েছেন। কিন্তু কিছুদিন আগেই বোর্ডের বার্ষিক চুক্তির সর্বোচ্চ গ্রেড A+ -এ রাখা হয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। তবে এবার কি পরিস্থিতি? সেই বিষয়টা গত মে মাসে পরিষ্কার করে দেন বোর্ড সচিব দেবজিৎ সাকিয়া। গত এপ্রিলেই বোর্ডের বার্ষিক চুক্তি ও নতুন গ্রেডেশনের তালিকায় প্রকাশ করেছিল বিসিসিআই। সেখানেই A+ গ্রেডে জায়গা করে নিয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা। সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ড সচিব দেবজিৎ সাকিয়া বলেন, ''বিরাট কোহলি ও রোহিত শর্মা গ্রেড A+ চুক্তির আওতাতেই থাকছেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে তাঁরা দু'জনেই অবসর নিয়েছেন। কিন্তু এরপরও তাঁরা দুজনেই সর্বোচ্চ গ্রেডেই থাকবেন। এছাড়া A+ গ্রেডে থাকা প্লেয়াররা যে সুবিধে পান, সেই সুবিধেই পাবেন রোহিত ও বিরাট।''

ইংল্যান্ড সফরের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে রোহিত শর্মা প্রথমে ও পরে বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়ে নেন। দুজনেই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানান। বিরাট তাঁর ১৪ বছরের কেরিয়ার শেষে ১২৩ টেস্ট খেলে এই ফর্ম্য়াটকে বিদায় জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget