এক্সপ্লোর

আরসিবি-র ব্যর্থতার জন্য বিরাটকে দায়ী করা ঠিক নয়, দলকে আরও শক্তিশালী করতে হবে, মত সহবাগের

জাতীয় দলে একসময় সহবাগের ওপেনিং পার্টনার গৌতম গম্ভীর কয়েকদিন আগেই বিরাটের সমালোচনা করেছেন।

নয়াদিল্লি: এবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে খালি হাতেই ফিরতে হল বিরাট কোহলির দলকে। দলের এই ব্যর্থতার জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে। তবে জাতীয় দলের প্রাক্তন সতীর্থর পাশেই দাঁড়ালেন বীরেন্দ্র সহবাগ। তিনি আরসিবি-র ব্যর্থতার জন্য একা বিরাটকে দোষ দিতে নারাজ। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সহবাগ বলেছেন, ‘দল যতটা ভাল, একজন অধিনায়ক ঠিক ততটাই ভাল। বিরাট কোহলি যখন ভারতীয় দলের অধিনায়ক হিসেবে থাকে, তখন ও সাফল্য এনে দিতে পারে। ও ভারতীয় দলকে একদিনের আন্তর্জাতিক, টি-২০, টেস্ট ম্যাচ জেতায়। কিন্তু ও যখন আরসিবি-র অধিনায়ক হিসেবে থাকে, দল ভাল পারফরম্যান্স দেখাতে পারে না।’ জাতীয় দলে একসময় সহবাগের ওপেনিং পার্টনার গৌতম গম্ভীর কয়েকদিন আগেই বিরাটের সমালোচনা করেছেন। তিনি আরসিবি-র ব্যর্থতার জন্য সরাসরি অধিনায়ককে দায়ী করেছেন। তবে সহবাগ বলছেন, ‘একজন অধিনায়কের কাছে ভাল দল পাওয়া অত্যন্ত জরুরি। তাই আমার মনে হয়, অধিনায়ক বদলের কথা ভাবা উচিত নয় ম্যানেজমেন্টের। তার বদলে এই দলকেই কীভাবে আরও ভাল করে তোলা যায়, সেই চিন্তা করা উচিত। কোন কোন খেলোয়াড়কে নেওয়া যায়, দলের পারফরম্যান্সের উন্নতি কীভাবে করা যায়, সেই পরিকল্পনা করা উচিত।’ আরসিবি-র পারফরম্যান্সের বিষয়ে সহবাগ আরও বলেছেন, ‘আরসিবি দলটা বিরাট ও এবি ডিভিলিয়ার্সের উপর বড্ড বেশি নির্ভরশীল। আরসিবি ছাড়া বাকি সব দলেরই ব্যাটিং অর্ডারে বিন্যাস আছে। তবে এবার দেবদত্ত পাড়িক্কল ভাল পারফরম্যান্স দেখাল। আরসিবি-র আরও একজন ওপেনার এবং ভাল লোয়ার-অর্ডার ব্যাটসম্যান দরকার। দলকে ম্যাচ জেতানোর মতো পাঁচজন ভাল ব্যাটসম্যান থাকলেই হবে। পাশাপাশি ভারতীয় পেসারদের উপরেও ভরসা রাখতে হবে।’

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget