এক্সপ্লোর

আইপিএলে ব্যর্থতার জের, বড়সড় রদবদলের পথে আরসিবি

নয়াদিল্লি: এবারের আইপিএলে একেবারেই উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এ কথা মাথায় রেখে আরসিবি-তে বড়সড় রদবদল হচ্ছে। দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরিকেও ছেঁটে ফেলা হয়েছে। সেইসঙ্গে ব্যাটিং ও ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও আগামী মরশুমের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও দলের বোলিং মেন্টর হিসেবে আশিষ নেহরাকে বহাল রেখেছে আরসিবি। জানা গেছে, সঞ্জয় বাঙ্গারকে ভেট্টোরির জায়গায় আনার চেষ্টা চলছে। ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন বাঙ্গার। বিসিসিআইয়ের গাইডলাইন অনুসারে আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন না তিনি। কারণ ওই গাইডলাইন অনুসারে তা স্বার্থের সংঘাতের মধ্যে পড়ে। এই কারণেই ভারত এ দলের কোচিংয়ের দায়িত্ব পাওয়ার পর দিল্লি ডেয়ারডেভিলসের কোচের পদ ছাড়তে হয়েছিল রাহুল দ্রাবিড়কে। তাই বাঙ্গারকে না পাওয়া গেলে বিকল্প হিসেবে গ্যারি কার্স্টেনকে কোচ হিসেবে পাওয়ার চেষ্টা করছে আরসিবি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান গ্যারি এর আগেও আরসিবি-র ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। ২০১১-তে ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে কোচ হিসেবে তাঁর অবদান কারুর অজানা নয়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনার পরই। এ বছরের আইপিএলে আরসিবি প্লেঅফেও পৌঁছতে পারেনি। ২০১৬-তে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর দশম ও একাদশ মরশুমে আরসিবি-র পারফরম্যান্সের গ্রাফ পড়তির দিকেই। এবারের আইপিএলে ১২ পয়েন্ট পেয়ে ষষ্ঠস্থানে ছিল আরসিবি।

সেরা শিরোনাম

Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget